Almond Benefits: ওজন নিয়ন্ত্রণে রাখা থেকে হার্ট সুস্থ রাখতে বাদামের জুড়ি মেলা ভার
Almond Benefits: বাদাম খেতে আমরা কমবেশি সকলেই ভালোবাসি, তবে ওজন বেড়ে যাওয়ার কারণে অনেকেই কিন্তু বাদাম খেতে ভয় পান। মনে করেন, কেউ যদি ডায়েটে বাদাম রাখেন তাহলে হু হু করে ওজন বাড়বে।
তবে গবেষণা কিন্তু বলছে অন্য কথা। সম্প্রতি, এক গবেষণা জানা গেছে, যদি আপনি নিত্যদিন বাদাম খান বাড়বে না ওজন, হার্ট ভালো থাকবে। যে ব্যক্তি নিত্যদিন বাদাম খান তার কার্ডিওভাসকুলার রোগ হয় না।

- বাদামে কী কী পুষ্টিগুণ থাকে
বাদাম খাওয়া শরীরের জন্য খুব ভালো। বাদামে প্রচুর পরিমাণে খনিজ, পুষ্টিগুণ রয়েছে। বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন ই, ফাইবার, সেলেনিয়াম, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড, পটাশিয়াম, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে।
- ওজম কমে
যারা ওজন কমাতে চাইছেন পুজোর আগে তারা চর্বি ও প্রোটিন জাতীয় অন্যান্য খাবার বাদ দিয়েও কিন্তু বাদাম খেতে পারেন। বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। এটি চর্বির পরিমাণ কমিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
- রক্তাল্পতা দূর হয়
যারা পরিমিত পরিমাণে বাদাম খান, তাদের রক্তাল্পতা দূর হয়, বাদামে থাকে কপার। যা আপনার রক্তজনিত যেকোনোও সমস্যা দূর করতে সাহায্য করবে।
- হার্ট ভালো থাকে
বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থাকায় আপনার শরীরে খনিজের চাহিদাও পূরণ হবে। শুধু তাই নয়, এতে আপনার হার্ট, পেশি খুব ভালো থাকবে।

- অল্প পরিমাণে খান
যদি আপনি হার্ট ভালো রাখতে চান তাহলে নিত্যদিন বাদাম খেতে পারেন। তবে তা খুব অল্প পরিমাণে খাবেন। এতে প্রোটিন থাকে, হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সক্ষম বাদাম।
- চোখ ভালো রাখে
যদি আপনি চোখ ভালো রাখতে চান তাহলে খাদ্য তালিকায় নিত্যদিন রাখুন বাদামে। এতে লুটইন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আপনার চোখকে ভালো রাখতে সাহায্য করবে।
- গবেষণায় কী তথ্য উঠে এল
গবেষণায় দেখা গেছে, ১০০ গ্রাম বাদামে ৫৮০ গ্রাম ক্যালোরি থাকে এবং ২১.৫ গ্রাম প্রোটিন থাকে, ৫০ গ্রাম চর্বি থাকে, ২১.৫৫ গ্রাম কার্বোহাইড্রেট থাকে, ১২.৫ গ্রাম ফাইবার থাকে, ৪.৩৫ গ্রাম চিনি থাকে। তাছাড়া বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ভিটামিন ই থাকে, এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।












Click it and Unblock the Notifications