Liver Disease: মুখের এই লক্ষণগুলিই বলে দেবে আপনি লিভারের রোগে আক্রান্ত, কীভাবে মিলবে রেহাই
প্রতিটি মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল লিভার। লিভার সর্বদাই সুস্থ রাখা দরকার। লিভার যদি ভালো না থাকে নানান সমস্যার শিকার হতে হয় সকলকে। এমনকী প্রাণহানি হওয়ারও সম্ভাবনাও থাকে।
লিভারে যদি অতিরিক্ত চর্বি জন্মে যায় তাহলে কিন্তু খুব সমস্যা অর্থাৎ ফ্যাটি লিভার রোগের সৃষ্টি হয়। ফ্যাটি লিভার হলে ব্যক্তির লিভারে চর্বি জন্মে যায় এবং খুব ব্যথা হয় ধীরে ধীরে সেই রোগ ক্রমশ জটিল হতে থাকে।

- ফ্যাটি লিভার কয় প্রকারের হয়
ফ্যাটি লিভার দু'ধরনের হয়। ফ্যাটি লিভার দুই প্রকার, অ্যালকোহলযুক্ত ফ্যাটি লিভার ও নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার। প্রথমটি অতিরিক্ত মদ্যপানের কারণে এবং দ্বিতীয়টি অ্যালকোহল ছাড়া অন্য অনেক কারণে হয়ে থাকে। বলা হয়, যে সকল ব্যক্তি বেশি পরিমাণে চর্বি ও কার্বোহাইড্রেট খাবার বেশি খায় তাঁরা ফ্যাটি লিভারের রোগে আক্রান্ত হন। ডায়াবিটিস রোগে যারা আক্রান্ত হন তারাও এই রোগে আক্রান্ত হন বেশি।
- লক্ষণ
ফ্যাট লিভার বা লিভার রোগের লক্ষণ কীভাবে বুঝবেন? লিভার বড় হয়ে গেলে বা ফ্যাটি লিভার হলে আপনার শরীর খুব খারাপ করবে। এই লক্ষণ আপনাকে প্রথম থেকেই বুঝতে হবে, না হলে আপনার লিভার কাজ করা বন্ধ হয়ে যাবে, শরীরে দেখা দেবে নানান কঠিন রোগও। তাই এই লক্ষণ দ্রুত জেনে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার সকলেরই।
- মুখে দেখা দেয় নানান সমস্যা
ফ্যাটি লিভার বা লিভারের যেকোনোও সমস্যার প্রথম লক্ষণই কিন্তু দেখা দেয় ব্যক্তির মুখে অর্থাৎ তার মুখের কিছু সমস্যা হয়। আর এগুলো দেখলেই আপনি বুঝবেন আপনি লিভারের রোগে আক্রান্ত দেখুন, সেগুলি কী কি।
যে ব্যক্তি লিভারের রোগে আক্রান্ত হন বা ফ্যাটি লিভার রোগে আক্রান্ত তাদের প্রথমেই ত্বক বা চোখের রং হলুদ হতে থাকে। আবার অনেকের ক্ষেত্রে ত্বকের রং লালচেও হয়ে যায়। শিরা বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে অর্থাৎ শিরা প্রায় সময়েই ফুলে থাকে। অনেকের মুখে লাল পুঁজ ভরা ফুসকুড়িও দেখা দেয়। এই কাজ করার ইচ্ছা চলে যায়। হাত-পা অসাড় হয়ে আসে। এই লক্ষণ গুলি হলেই আপনি বুঝবেন আপনি লিভার রোগে আক্রান্ত তখনই কিন্তু দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

- কী বলছেন চিকিৎসকেরা
চিকিৎসকদের মতে, এই লক্ষণ গুলি আপনার লিভারের ক্রমশ ক্ষতি করবে। সঠিক সময় যদি আপনি চিকিৎসকের পরামর্শ না আনেন তাহলে আপনার লিভার কাজ করা বন্ধ করে দেবে। শরীরে বিলিরুবিনের মাত্রা হু হু করে বাড়তে থাকবে, আর এই মাত্রা বেড়ে গেলেই আপনার চোখ হলুদ হয়ে যাবে। যাকে বলা হয় জন্ডিস। তখন জন্ডিস রোগে আক্রান্ত হয়ে পড়বেন আপনি।
- কীভাবে লিভার রাখবেন সুস্থ
যদি আপনি আপনার লিভারকে সুস্থ রাখতে চান এবং ফ্যাটি লিভার রোগের ঝুঁকি এড়াতে চান তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় প্রোটিন ও স্বাস্থ্যকর জাতীয় খাবার। এড়িয়ে চলুন মদ, সিগারেট খাওয়া, কখনোই এগুলি খাবেন না। প্রত্যেকদিন ব্যায়াম করুন বা শরীর চর্চা করুন। সকালে ঘুম থেকে উঠে রোজ হাঁটতে যান, এতেই কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে লিভারও ভালো থাকবে।












Click it and Unblock the Notifications