কীভাবে বুঝবেন আপনার শরীরে কোলেস্টেরলে মাত্রা বেড়েছে, জানুন লক্ষণ
আপনি কি জানেন উচ্চ কোলেস্টেরল হৃদরোগের সাধারণ ঝুঁকিগুলির মধ্যে একটি। আমাদের দেশে বহু মানুষ উচ্চু কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন। তবে এই সমস্যা কিন্তু বড় সমস্যা। উচ্চ কোলেস্টেরল সম্পর্কে সকলেই কমবেশি জানেন। কোলেস্টেরল দুই ধরনের হয়ে থাকে। একটি হল LDL (এল ডি এল ) ও অপরটি হল HDL(এইচ এল ডি)। LDL কোলেস্টেরল হল লো ডেনসিটি, এতে রক্তের ঘনত্বের অনেক কম থাকে, আরেকটি হল HDL কোলেস্টেরল হল যেটিতে রক্তের ঘনত্ব অনেক বেশি থাকে।
যে ব্যক্তির শরীরে কোরেস্টেরলের মাত্রা বেশি থাকে সেই ব্যক্তির হৃদরোগ এবং স্ট্রোকের সম্ভাবনা থাকে। রক্ত প্রবাহে অতিরিক্ত কোলেস্টেরল দেখা যায়। এই বাড়তি কোলেস্টের রক্ত প্রবাহের স্বাভাবিক চলাচলে বাধা দেয়। তাই আগেই সাবধান হোন। আপনি কীভাবে বুঝবেন আপনার শরীরে উচ্চ কোলেস্টেরল বাসা বেঁধেছে কিনা।

- কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বাড়বে
যে সকল ব্যক্তি উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বেশি। তাই আগেই সচেতন হন। এতে আপনার হাত ঝনঝন করতে পারে। হাত-পা নাড়াতে কষ্ট হতে পারে। শরীর দুর্বল লাগতে পারে।
- শ্বাসকষ্টের সমস্যা
কোনও কারণ ছাড়াই আপনার প্রায় সময় শ্বাসকষ্ট হতে পারে। এতে আপনার হার্টের পেশীতে কম পরিমাণে অক্সিজেন যাবে। যে কারণে আপনার শ্বাসকষ্ট হতে থাকবে। আর আপনি প্রচন্ড পরিমাণে ঘামতে থাকবেন।
- মাথা ব্যথা হবে
উচ্চ কোলেস্টেরলে আক্রান্ত হলে আপনার মাথা ব্যথা হবে। আবার মাইগ্রেনের সমস্যাটাও ভুগতে হতে পারে। তাই যদি এরকম মাথা ব্যথার সমস্যা হয়, দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
- ত্বকের রঙের পরিবর্তন
যারা উচ্চ কোলেস্টেরলে ভুগছেন তাদের কিন্তু ত্বকের রঙ হলুদ হয়ে যায়। কনুইয়ের রঙ হলুদ হয়ে যেতে থাকবে। উচ্চ কোলেস্টেরলে ভুগলে চোখের পাতার বাইরে হলুদ দাগ হতে দেখা যায়।
- বদহজম হবে
যদি আপনি কোন খাবার ভালোভাবে হজম করতে না পারেন। সব সময় পেট ফুলে থাকে। বদ হজমের সমস্যা থাকে। তাহলে আগেই সাবধান হোন।
- বুকে ব্যথা
যদি প্রায় সময় আপনার বুকে ব্যথা হয়, শরীরে অস্বস্তি হয় ও মাঝে মধ্যেই মাথা ঘোরে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
- ক্লান্ত লাগে
পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার পরেও যদি আপনার ক্লান্ত লাগে। কাজ করার ইচ্ছা কমে যায়, শরীর ক্রমশ দুর্বল হতে থাকে। হাত-পা নাড়াতে অসুবিধা হয় তাহলে আপনি বুঝবেন আপনি উচ্চ কোলেস্টেরলে ভুগছেন।












Click it and Unblock the Notifications