জানুন স্তন ক্যানসারের লক্ষণ, কী তথ্য উঠে এল গবেষণায়, কী বলছেন বিশেষজ্ঞরা
মারণ রোগের কথা বললে প্রথমেই আমাদের মাথায় আসে ক্যানসারের কথা। স্তন ক্যানসার সম্পর্কে আমরা কমবেশি সকলেই জানি। এই ক্যানসারে আক্রান্ত হয়ে বহু মানুষ মারা গেছেন।
তবে সঠিক সময়ে চিকিৎসা করলে এই রোগ থেকে কিন্তু সুস্থ হওয়া যায়। আপনি কীভাবে এই রোগ শনাক্ত করবেন, জানুন লক্ষণ।

- জানুন লক্ষণ
স্তনের টিস্যুতে কোষের বৃদ্ধি যদি অস্বাভাবিক বাড়তে বাড়তে শুরু করে তখনই কিন্তু বুঝতে হবে আপনি স্তন ক্যানসারে আক্রান্ত। ক্যানসারে আক্রান্ত কিন্তু মানুষ একদিনে হয় না। কিছু লক্ষণ থেকেই দেখে আগেই আপনি বুঝতে পারবেন আপনি স্তন ক্যানসারে আক্রান্ত। দেখুন কোন কোন লক্ষণ দেখে আপনিও বুঝতে পারবেন আসপনি স্তন ক্যানসারে আক্রান্ত।
- স্তনের রঙ পরিবর্তন হয়
স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার আগে ব্যক্তির স্তন ফুলে যেতে থাকে। কোথাও কোথাও মাংসপিণ্ড হয়। আবার অনেক সময় স্তনের রঙ পরিবর্তন হয়। নিপিলে ব্যথা অনুভব হয়। আবার অনেকের ক্ষেত্রে স্তনের ত্বকও শুকিয়ে যায়। আবার অনেক মহিলার স্তন থেকে তরল বা রক্ত বের হতে থাকে। এই লক্ষণগুলি দেখলে কখনোই এড়িয়ে যাবেন না। আগেই সচেতন হন।
- গবেষণায় কী তথ্য উঠে এসেছে
গবেষণায় দেখা গেছে, স্তন ক্যানসারে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর হার বর্তমানে কিন্তু অনেক কমেছে। ল্যানসেটের রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে ভারতে প্রায় ১২ লক্ষ মহিলার স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন। যাতে প্রান-হারিয়েছেন ৯.৩ লক্ষ মানুষ। এশিয়ার কথা বললে চীনের পরেই ভারতের দ্বিতীয় স্থান। চীনে ৪৮ লক্ষ মানুষ স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন ২৭ লক্ষ। তারপরেই তৃতীয় স্থানে রয়েছে জাপান। যেখানে ৯ লক্ষ লোক স্তন ক্যানসারে আক্রান্তের খবর মিলেছিল। মৃত্যু হয়েছে ৪.৪ লক্ষের।
- কী ভাবে শনাক্ত করবেন
চিকিৎসকদের মতে, পিরিয়ডসের পর মহিলাদের হরমোনের পরিবর্তন হয়। নিজেই আপনি বুঝতে পারবেন আপনি এই রোগে আক্রান্ত কিনা। নিজেই স্তন নিজেই পরীক্ষা করুন। দেখবেন কোথাও শক্ত রয়েছে কিনা, কোথাও ব্যথা হচ্ছে কিনা, বা কোথাও ফুলে রয়েছে কিনা। এমন যদি হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ দেবেন। সবসময় লক্ষ্য করবেন স্তনের রঙ বদলাচ্ছে কিনা। আপনার নিপল থেকে পুঁজ বেরোচ্ছে কিনা। এমন লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
- কী বলছেন বিশেষজ্ঞরা
বিশেষজ্ঞদের মতে, স্তন ক্যানসারে নাম শুনলেই ভয় পেয়ে একদমই যাবেন না। নিজেদের সতর্ক ও সচেতন রাখার চেষ্টা করুন। কোনও রকম লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।, যদি প্রথম স্টেজে বা দ্বিতীয় স্টেজে এই রোগ ধরা পড়ে তাহলে দ্রুতই সুস্থ হতে পারবেন। তবে কোনও লক্ষণ কখনোই এড়িয়ে যাবেন না।












Click it and Unblock the Notifications