Lipstick: নিত্যদিন ঠোঁটে দিচ্ছেন লিপস্টিক, অজান্তেই ভুল করছেন না তো!

অফিস যাওয়া থেকে কলেজ যাওয়া, প্রায় সবসময়ই আমরা সকলে লিপস্টিক ব্যবহার করি। চোখে কাজল না দিলেও লিপস্টিক পড়তে কিন্তু আমরা একদমই ভুলি না। আবার এমন অনেকে আছেন যারা লিপস্টিক পরতে খুব ভালোবাসেন। তবে লিপস্টিকে প্রচুর পরিমাণে রাসায়নিক ব্যবহার করা হয়, যা কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়।

আপনার ঠোঁটে যদি সমস্যা থাকে তাহলেও কিন্তু লিপস্টিক না লাগানোই ভালো। যেকোন অনুষ্ঠান বাড়িতে লিপস্টিক ছাড়া যাওয়ার কথা আমরা ভাবতেই পারি না। তবে নিত্যদিন ঠোঁটে যদি আপনি লিপস্টিক লাগান তা কিন্তু আপনার শরীরের জন্য খুব ক্ষতিকারক। কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি, জানেন?

Lipstick

  • ফাটা বা কাটা ঠোঁট

এমন কিছু লিপস্টিক রয়েছে যা আপনার ঠোঁটকে ক্রমশ শুকিয়ে দিতে পারে, আবার যাদের ত্বকের সমস্যা রয়েছে তাদের লিপস্টিক একদমই পরা উচিত নয়। লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট কিন্তু ক্রমশ শুকিয়ে যেতে থাকে। যদি ঠোঁট কখনো কেটে যায় তার উপরে কখনোই লিপস্টিক পরবেন না, কারণ এতে রাসায়নিক যৌগ থাকে, যা আপনার অনেক ঠোঁটের অনেক বড় ক্ষতি করতে পারে।

  • অ্যালার্জি

যদি আপনার অ্যালার্জির সম্ভাবনা থাকে, তাহলে লিপস্টিক এড়িয়ে চলাই ভালো। এই প্রসাধনী ব্যবহার করার আগে অবশ্যই প্যাক টেস্ট করে নেবেন। এই প্রসাধনের করার আগে অবশ্যই টেস্ট করে তবেই লাগাবেন, না হলে আপনার সারা শরীরে কিন্তু অ্যালার্জি বেরোতে পারে। এতে রাসায়নিক দ্রব্য থাকে। এটি শরীরের জন্য খুব একটা ভালো নয়।

  • কালো ছোপ

ঠোঁটে কালো ছোপ পরে সেটা আপনার শারীরিক কারণে হতে পারে। জিনগত কারণে হতে পারে, আবার অন্যান্য কারণেও হতে পারে। সূর্যের অতি বেগুনি রশ্মি থেকেও আপনার ঠোঁট কালো হয়ে যায়। সেই জায়গায় ঠোঁটে কিন্তু কখনই লিপস্টিক পরবে না। তাহলে ঠোঁটে নানান সমস্যা দেখা দিতে পারে। আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঠিক করবেন। তারপর লিপস্টিক ঠোঁটে লাগাবেন।

Lipstick

  • শ্বাসকষ্ট, ক্যানসার হতে পারে

লিপস্টিকের রাসায়নিক দ্রব্য থাকার কারণে এটি যদি আপনি ঠোঁটে লাগান, তাহলে অনেক সময় অনেকের ঠোঁট জ্বালা করে, শ্বাসকষ্ট হয়। আবার সেই শ্বাসকষ্ট মারাত্মক আকার ধারণ করতে পারে। এমনকী আপনার ঠোঁটে ক্যানসার পর্যন্ত হতে পারে।

  • লিপস্টিক পরার পর কী করবেন

লিপস্টিকে রাসায়নিক যৌগ থাকে, সেগুলি আপনি লিপস্টিক পরার পর বাড়িতে এসে সেগুলি ঠোঁটে সামান্য চিনি ও মধু দিয়ে ঘষে তুলে ফেলুন।

আবার যখন লিপস্টিক কিনবেন তখন একটু ব্র্যান্ডেড কোম্পানির লিপস্টিক কিনবেন। তবে লিপস্টিক কেনার আগে অবশ্যই জেনে নেবেন, তাতে কী কী রয়েছে, গর্ভবতী মহিলারা কখনোই লিপস্টিক না পরাই ভালো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+