Benefits of walnuts: শীতকালে শরীরকে চাঙ্গা রাখতে রোজ ডায়েটে রাখুন আখরোট
শীতকালে শরীর সুস্থ রাখার সকলেরই দরকার, তাই এসময় পুষ্টি সম্মত খাদ্য সকলেরই খাওয়া দরকার। সেই সঙ্গে কড়া ডায়েটও মেনে চলা উচিত। নিত্যদিন ব্যায়াম করা উচিত, হাঁটা উচিত। তবেই কিন্তু শরীর খুব ভালো থাকবে, নীরোগ থাকতে পারবেন না। না হলে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের সুগার কিন্তু কখনোই নিয়ন্ত্রণে থাকবে না। শীতকালে শরীর গরম রাখতে শুকনো ফল খান অনেকেই।
এসময় আপনি যদি নিত্যদিন আখরোট খান তাহলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে, শরীর ভেতর থেকে গরম থাকবে। এমন কি আপনার শরীর ও সুস্থ থাকবে। মাথা থেকে পা পর্যন্ত শরীরে কোনরকমও ব্যাধি আপনাকে স্পর্শ করতে পারবে না। আখরোটে সোডিয়াম পটাশিয়াম কার্বোহাইড্রেট ফাইবার, প্রোটিন, ওমেগা থ্রি অ্যাসিড, কার্বোহাইড্রেট- যা খাওয়া শরীরের জন্য অত্যন্ত ভালো। পুষ্টিগুনে ভরপুর আখরোট শীতকালের আপনিও খেতে পারেন। এটি খেলে আপনার মস্তিষ্কের বিকাশ ঘটাবে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে, ডায়াবেটিস রোগীদের জন্য এটি খাওয়া খুব ভালো। তাই শীতে অবশ্যই খাবেন আখরোট।

- শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে
এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই এটি যদি কোনও ডায়াবেটিস রোগী শীতকালে রোজ খেতে পারেন তাহলে তার শর্করার মাত্রা কখনোই বাড়বে না, সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সে একটি থেকেও মুক্তি পাবেন।
- হজমশক্তি বাড়বে
যদি আপনি খাবার সহজে হজম করতে না পারেন বা হজম শক্তি আপনার কম থাকে তাহলে কিন্তু দেরি না করে আজ থেকেই খাওয়া শুরু করে দিন আখরোট। এতে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। আর যদি পারেন আপনি আখরোট ভিজিয়েও খেতে পারেন, যা আপনার হজম শক্তিকে ক্রমশ বাড়িয়ে তুলবে।
- শরীর গরম রাখতে শীতে এটি খান
শরীর গরম রাখতে নিত্যদিন শীতকালে খান আখরোট। ডায়েটিসিয়ানদের মতে, শীতকালে যখন সকলের শরীর ঠান্ডা হয়ে যায় যে কারণে আবার অনেকের ঠান্ডা লাগে। সর্দি কাশির মতন সমস্যা হয়, তারা কিন্তু দেরি না করে আজ থেকেই আখরোট খান।
- ক্যানসারের ঝুঁকি কমবে
আখরোট যে ব্যক্তি রোজ খান তার ক্যানসারের মতন ঝুঁকি থাকে না। পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যানসার ও মহিলাদের স্তন ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে যায়, তাই দেরি না করে আজ থেকেই আখরোট খান।












Click it and Unblock the Notifications