শীতাকালে চুটিয়ে খাচ্ছেন আমলকির আচার, ঠিক করছেন তো? স্বাদ বাড়াতে কী করবেন

শীতকালে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায়। আর আমলকি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে এমন অনেকে রয়েছেন, যারা আমলকি স্বাদে এটি একটু হালকা টক বলে খেতে পছন্দ করেন না।

তবে আপনি যদি আমলকির আচার করেন, যা খেতেও কিন্তু খুব সুস্বাদু আর শরীরের জন্য কিন্তু খুব ভালো। জানুন এই আমলকির আচার খাওয়ার উপকারিতা সম্পর্কে জানুন। যা আপনার শরীর সুস্থ থাকার পাশাপাশি ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করবে।

ছবি সৌজন্য- pexels

কী কী সমস্যা থেকে মুক্তি পাবেন
যে ব্যক্তি নিত্যদিন আমলকির আচার খান, তা কিন্তু শরীর সবসময় ভালো থাকে। শুধু তাই নয়, জ্বর, সর্দি, কাশির সমস্যায় কম থাকে। চুল পড়ে যাওয়ার সমস্যাও কমায়। ত্বকে যেকোনও সমস্যা, ব্রণের সমস্যা কমাতে, অন্ত্র ভালো রাখতেও সাহায্য করে এই আচার। তাই এই শীতকালে নিত্যদিন চুটিয়ে খান আমলকির আচার।

চোখের জন্য ভালো
আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা চুল ভালো রাখতে সাহায্য করে। আমলকিতে ভিটামিন এ, ভিটামিন ই থাকে । যা চোখের জন্য খুব ভালো। আপনার যদি চোখে যেকোনও সমস্যা থাকে, তাহলে কিন্তু আমলকির আচার খেতেই পারেন। তাছাড়া চোখের দৃষ্টিশক্তি বাড়াতেও আমলকির আচারের জুড়ি মেলা ভার।

হাড় শক্ত করে
আমলকি আচারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন থাকে। যা আপনার হাড় শক্ত রাখতে হওয়ার সাহায্য করবে। আমলকিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার থাকে। যা আপনার অন্ত্র, পেট, লিভার ভালো রাখতে সাহায্য করবে।

কীভাবে খাবেন
আমলকি কাঁচা অবস্থায় কিন্তু একটু টকটক লাগে,তাই এটি আপনি কেটে নুন দিয়েও খেতে পারেন। আবার হালকা নুন আর লেবুর রস মাখিয়ে খেলেও এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আবার এক চামচ মধুতে মিশিয়েও খেতে পারেন।

ত্বক ভালো রাখে
যেহেতু আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা মুখের বলিরেখা কমাতে সাহায্য করে। এমনকি ত্বক শুষ্ক রাখতে সাহায্য করে।ত্বক রাখে টানটানও।

স্বাদ বাড়াতে কী করবেন
ভিনেগার, জল, নুন ও সামান্য পরিমাণ তেল দিয়ে আপনি আমলকির আচার তৈরি করতে পারেন। এতে কিন্তু আচার বেশি দিন ভালো থাকে। আর এই আচারে আপনি সামান্য লেবুর রস দিতে পারেন। এতে কিন্তু আমলকির আচারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+