Drumstick Flowers: রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে, মানসিক চাপ কমাতে খান এই ফুল

ডাঁটার যে খুব উপকার রয়েছে, তা আমরা সকলেই জানি। তবে আপনি কি জানেন সজনে ফুলে রয়েছে অনেক উপকার। বিশেষ করে যখন ঋতু বদলায় সেসময় যখন সর্দি, কাশি, জ্বর হয় সে সময় সকলকে সাবধানে থাকতে পারে । এই সময় আপনি যদি সজনে ফুল খান তাহলে শরীরও দ্রুত সুস্থ হবে আবার মুখের স্বাদও ফিরবে।

রক্তচাপ কমাতেও সজনে ফুলের জুড়ি মেলা ভার, তাছাড়া আপনি যদি হৃদরোগের ঝুঁকি কমাতে চান বা স্ট্রোকের মতো ঝুঁকি কমাতে চান তাহলে সজনে ফুল খেতে পারেন। জানুন সজনে ফুলের উপকারিতা সম্পর্কে।

Drumstick Flowers

  • কী কী উপকার রয়েছে এই ফুলে

সজনে ফুলে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম থাকে। তাই এই ফুল যদি আপনি খান তাহলে আপনার শরীরে পুষ্টিগুণের অভাব থাকবে না।এতে আছে ভিটামিন এ, বি ১, বি২, বি৩ এবং সি রয়েছে। আছে ক্যালশিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেশিয়ামও। পাশাপাশি, শরীরে প্রোটিনের জোগান দেয় এই ফুল। শুধু তাই নয়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই ফুল। তাছাড়া কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমাতেও নিত্যদিন পাতে রাখতে পারেন এই ফুল।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সজনে ফুল খেলে আপনার মানসিক চাপ কমবে। যারা হাইপারটেনশনের রোগী রয়েছেন তাদের মানসিক চাপ অনেক কমবে। এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। তাই রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে এই ফুল সক্ষম।

  • রক্তনালী পরিষ্কার থাকবে

সজনে ফুল যে ব্যক্তি রোজ খান তার রক্তনালী পরিষ্কার থাকবে, তার রক্তচাপ কম হয়। তাছাড়াও আপনার শিরা, ধমনী ভালো থাকবে। তাই আপনি নিত্যদিন খেতে পারেন সজনে ফুল।

  • কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে

যদি আপনি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন সজনে ফুল।

  • মানসিক চাপ কমবে

এই ফুলে প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লামেন্টরি বৈশিষ্ট্য থাকে। তাই এটি খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। শরীর সুস্থ থাকবে। তাছাড়াও মানসিক চাপ কমবে অনেকটাই।

  • কীভাবে খাবেন

সজনে ফুলের বড়া খেতে পারেন আপনি, সজনে ফুল ভাজা বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটা খাবার। যদিও সবসময় ভাজা খাওয়া ভালো নয়, তবে সজনে ফুল বেগুন, আলু দিয়ে চচ্চড়ি করে খেতে পারেন। আবার সজনে ফুল, সজনে ডাটা দিয়ে সামান্য ঝোল করেও খেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+