Benefits of Bitter Gourd: রোজ পাতে রাখুন করলা, জানুন এই সবজির স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে

Benefits of Bitter Gourd: তেতো খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। ডায়াবেটিস রোগীর জন্য সবথেকে ভালো তেতো খাওয়া। তবে অনেকেই তেতো খেতে চান না, তা করোলা বা উচ্ছে যাই হোক কেন। বহু বছর আগে থেকেই আয়ুর্বেদিক ওষুধ হিসাবে করলা ব্যবহার হয়ে আসছে। স্বাস্থ্যের জন্য খুব ভালো এটি খাওয়া। তাছাড়াও আপনি যদি ডায়াবেটিস রোগী হন তাহলে নিত্যদিন করলার রস খেতে পারেন। তাহলে আপনার রক্তে শর্করার মাত্রা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে।

করলার নাম শুনলে অনেকেরই মুখ কিন্তু ছোট হয়ে যায়, কারণ এটি খেতে পছন্দ করেন না প্রায় অনেকেই। তবে আবার ভালোবাসেন অনেকেই। এতে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি, জিঙ্ক, পটাশিয়াম ও অন্যান্য পুষ্টিগুণ রয়েছে। ডায়াবেটিস রোগীরা যদি নিত্যদিন খান তা এটিও তাদের কাছে ওষুধের চেয়ে কম কিছু নয়। কেন খাবেন করলা, জানুন করলার উপকারিতা সম্পর্কে।

Benefits of Bitter Gourd

  • সুগার রোগীরা কেন খাবেন করলা?

ডায়াবেটিস রোগীরা যদি রোজ করলা খান তাহলে তাদের রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং ডায়াবেটিসও অনেকটাই কমবে। যদি পারেন আপনি করলার সেদ্ধ, করলার রস করে খেতে পারেন। আবার করলার তরকারি করেও খেতে পারেন। করলায় মেটাবলিজম বৃদ্ধি করতে সাহায্য করে, সেই সঙ্গে হজম শক্তি বাড়াতেও সাহায্য করে এই সবজি।

  • হার্ট ভালো রাখে

যদি আপনি আপনার হার্ট ভালো রাখতে চান তাহলে নিত্যদিন করলা রাখুন পাতে, এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এটি খেলে শরীরের খারাপ কোলেস্টেরল কমে যাবে। হৃদরোগের সম্ভাবনা কমবে। সেই সঙ্গে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে অনেকটাই।

  • হজম শক্তি বাড়াতে সাহস্য করে

আপনি হজম শক্তিকে আরোও বাড়াতে চান তাহলে নিত্যদিন খান করলা। করলা খেলে আপনার অন্ত্র ভালো থাকবে। সেই সঙ্গে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে সেটাও কমবে। কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে।

Benefits of Bitter Gourd

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

যদি আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকে বা রোগ প্রতিরোধের ক্ষমতাকে আপনি বাড়াতে চান নিত্যদিন পাতে রাখুন করোলা। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাই যেকোন ভাইরাসের ঝুঁকি এড়াতে নিত্যদিন খেতে পারেন করলা।

  • চোখ ভালো রাখে

করলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এটি খেলে আপনার চোখ ভালো থাকবে। সেইসঙ্গে বাড়বে চোখের দৃষ্টিশক্তিও। তাই আজ থেকেই খাওয়া শুরু করে দিন করলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+