পুষ্টিগুণে ঠাসা এই টক ফলের গুণেই শরীর থেকে পালাবে হাজারও রোগ
সবুজ টক ফল আমলকি খেতে কমবেশি সকলেই ভালোবাসেন। এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আমলকি খেলে রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়বে। আপনি আমলকি শুধু কাঁচা কেটেও খেতে পারেন। আবার অনেকে আমলকির আচার করে খান।
কেউ বা আমলকি কেটে রোদে শুকিয়েও খেয়ে থাকেন। এতে গরমকালে আপনার শরীর সুস্থ থাকবে। এমন কি হজমশক্তিও বাড়বে। গরমকালে আমলকি খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। জানুন আমলকির উপকারিতা সম্পর্কে।

- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। থাকে অ্যান্টিঅক্সিডেন্টও। যা ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে আমলকি। তাই আপনি নিত্যদিন খেতে পারেন এই ফল।
- বড় রোগেরও ঝুঁকি কমবে
আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিইনফ্লেমেন্টরি বৈশিষ্ট্য থাকে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে বড় রোগের ঝুঁকি এড়াতেও সাহায্য করবে।
- হজম শক্তি বাড়বে
যদি আপনি হজম শক্তি বাড়াতে চান তাহলে ভরসা রাখতে পারেন আমলকির ওপর। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার হজম ক্ষমতা বাড়াবে। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করবে। মল নরম করতে সাহায্য করবে।
- কোলেস্টেরলের মাত্রা কমবে
যদি আপনি শরীর থেকে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে চান তাহলে ভরসা রাখতে পারেন আমলকির উপর। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি খেলে আপনার রক্তচাপের মাত্রা কমবে। কার্ডিওভাসস্কুলার রোগের ঝুঁকি কমবে। হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকবে না। হার্ট সুস্থ রাখতে আপনিও খেতে পারেন আমলকি।
- ত্বক উজ্জ্বল থাকবে
আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করবে। ত্বক পরিষ্কার রাখবে। বলিরেখা কমাতে সাহায্য করে আমলকি।
- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ভরসা রাখুন আমলকির ওপর। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সেই সঙ্গে আপনার শরীরকে একেবারেই ফিট থাকবে।
- ওজন নিয়ন্ত্রণে থাকবে
ওজন নিয়ন্ত্রণ রাখতে আমলকির জুরি মেলা ভার। কারন আমলকিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তবে বেশি পরিমাণে কিন্তু কখনোই খাবেন না আমলকি।
- লিভার সুস্থ থাকবে
লিভার সুস্থ রাখতে চান, তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আমলকি নিত্যদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন।
- দৃষ্টিশক্তি বাড়াবে
দৃষ্টিশক্তি বাড়াতে আমলকির জুড়ি মেলা ভার। কারণ আমলকিতে প্রচুর পরিমাণে ক্যারোটিন থাকে। যা আপনার চোখ ভালো রাখবে। এমনকি হিট স্ট্রোকের ঝুঁকি কমবে।
- বাতের ব্যথা
আমলকিতে প্রচুর পরিমাণে কোয়ারসেটিন ও গ্যালিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সাইড থাকে। আমলকি বাতের ব্যথা কমাতে সাহায্য করে। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে আমলকি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications