Bone Cancer: পিঠে ব্যথায় নাজেহাল! শরীরে বাসা বাঁধছে না তো হাড়ের ক্যানসার, জানুন লক্ষণ
'ক্যানসার’ এই রোগটির নাম শুনলে আমাদের বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে। কারণ, এই রোগটি মারণ রোগ। এই রোগে অনেক মানুষ মারা যান, তবে সঠিক সময় চিকিৎসা করলে সুস্থ হয়ে যাওয়া যায়। হাড়ের ক্যানসার বা বোন ক্যানসার সম্পর্কে আমরা তেমনভাবে অনেকেই জানি না।
আমাদের দেহের অঙ্গ-প্রত্যঙ্গে কিছু ব্যথা বা পরিবর্তন দেখে আমরা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হই। তবে অনেকেই হাড়ে লেগেছে বলে কিন্তু বসে থাকেন, তা কিন্তু একদমই করবেন না। এই লক্ষণ গুলি দেখলে যদি আপনি ভাবেন আপনার হাড়ে ব্যথা হচ্ছে বা ক্যালসিয়ামের অভাবে হচ্ছে তা ভেবে কিন্তু নিজেরা কখনোই ভুল করবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। কোন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হাড়ে ক্যানসার হয়েছে?

- মেরুদণ্ডে ব্যথা হয়
কারোর যদি হাড়ে ক্যানসার হয় তাহলে তার পিঠে ব্যথা হয় প্রচন্ড, সেইসঙ্গে তার মেরুদন্ডের আশেপাশেও ব্যথা হয়। এব্যথা খুব তীব্র হতে পারে। কাজকর্ম করতে পারেন না তাঁরা। এই ব্যথা হলে আপনি বিছানা থেকে সহজে উঠতে পারবেন না। এই লক্ষণ যদি আপনার সঙ্গেও হয় তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
- পিঠে ব্যথা বেশি হয়
চিকিৎসকেরা বলছেন, যে ব্যক্তির রাতে রোজ কাজ করেন বা শারীরিক পরিশ্রম খুব বেশি করেন, তাদের হাড়ের ক্যানসার হবার সম্ভাবনা সব থেকে বেশি। আর এই ব্যথার রাতে সব থেকে বেশি বাড়ে। যদি আপনার রাতে পিঠে ব্যথা প্রচণ্ড পরিমাণে বাড়ে এবং তার কোন রকম আঘাত ছাড়াই এই যন্ত্রণা ক্রমশ বাড়তে থাকে তাহলে এটি নিয়ে একদমই ঘরে থাকবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

- একটানা এই ব্যথা হয় না
প্রচন্ড পরিমাণে হাড়ে ব্যথা হওয়া হাড়ের ক্যানসারের প্রাথমিক লক্ষন। এই ব্যথা কিন্তু কখনই একটানা হবে না, হঠাৎ করেই এই ব্যথা শুরু হয় আবারও বন্ধ হয়ে যায়। তবে রাতের বেলা ব্যথা শুরু হয়। ভারী কোনও জিনিস তোলার পর ব্যথা হওয়া বা হাঁটার ফলে ব্যথা হওয়া ইত্যাদি কারণেও হতে পারে। এগুলি হাড়ের ক্যানসারের লক্ষণ। তাই হাড়ের ব্যথা অবহেলা কখনোই করবেন না।
প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যাওয়া, কোনও কারণ ছাড়াই হঠাৎ হঠাৎই ওজন কমে যাওয়া। ঘন ঘন জ্বর আসা, রক্তশূন্যতায় ভোগাই হাড়ের ক্যানসারের প্রাথমিক লক্ষণ।
- কাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি
যারা বাতের সমস্যায় ভুগছেন, মাংসপেশী, লিগামেন্ট ইনজুরিতে বেশি ভোগেন তাদেরই কিন্তু হাড়ের ক্যানসার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তবে ভয় পাবেন না। যদি এই লক্ষণগুলি আপনার সঙ্গেও হয় তাই ঘাবড়ে না গিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।












Click it and Unblock the Notifications