হাত, পা ফুলছে, কোমর, গোড়ালি নাড়াতে পারছেন না, কোন রোগের লক্ষণ, জানেন

শরীরের বর্জ্য পদার্থই হল ইউরিক অ্যাসিড। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে আমাদের শরীরে নানান জায়গায় ব্যথা শুরু হয়। গাঁটে গাঁটে ব্যথা হয়, হাঁটতে অসুবিধা হয়, পা ফুলে যায়। মূলত খাদ্যাবাসের পরিবর্তন, অনিয়ন্ত্রিত জীবনযাত্রা হলে ইউরিক অ্যাসিডের সম্ভাবনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

চিকিৎসকের মতে, ইউরিক অ্যাসিড যদি শরীরে বাড়তে থাকে তাহলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। তাছাড়া ডায়াবেটিস, স্ট্রোকের ঝুঁকিও বেশি। জানুন ইউরিক অ্যাসিডের লক্ষণ সম্পর্কে।

Symptoms of Uric Acid

  • ইউরিক অ্যাসিডের লক্ষণ আপনি কীভাবে বুঝবেন

মূলত ইউরিক অ্যাসিড হলে সকলের গাঁটে গাঁটে ব্যথা হবে। সেই সঙ্গে হাতে পায়ে ব্যথা হয়। বুড়ো আঙুল ফুলে যায়। সকালে পায়ের তলায় অসহ্য ব্যথা অনুভব হয়। হাঁটুর ব্যথা হয়।

  • জয়েন্ট লাল হতে থাকবে

চিকিৎসকদের মতে, যখনই শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে তখন হাড়ের চারপাশের জয়েন্টে বর্জ্য পদার্থ জমতে শুরু করে। এর ফলে আপনার জয়েন্টগুলি ফুলতে শুরু করবে এবং লাল হতে থাকবে। যদি হাঁটু বা জয়েন্টের কাছে লাল লাল ভাবতে হতে থাকে। প্রচন্ড পরিমাণে ব্যথা হয় তাহলে কিন্তু আপনি বুঝবেন এটি ইউরিক অ্যাসিডের লক্ষণ।

  • গোড়ালি ব্যথা হয়

যে ব্যক্তির শরীর ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে। তাঁর বুড়ো আঙ্গুল ফুলে যেতে থাকে। তবে এখানেই শেষ নয়। যদি দেখেন প্রায় সময়ই আপনার গোড়ালি ফুলে যাচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে , সকালে হাঁটতে অসুবিধা হচ্ছে তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এসময় আপনি সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না।

  • হাঁটু ব্যথা হবে

ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কিন্তু আপনার প্রচন্ড পরিমাণে হাঁটু ব্যথা হবে। হাঁটতে অসুবিধা হবে। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধা হবে। তাই আগেই সাবধান হবে। এরকম হলে আপনি পিউরিন জাতীয় খাবার একদমই

খাবেন না।

  • কোমড় ও ঘাড়ে ব্যথা হয়

ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে কোমড় ও ঘাড়েও ব্যথা হয়। ইউরিক অ্যাসিড বৃদ্ধির কারণে শরীরের বিভিন্ন অংশ ব্যথা হতে পারে। চিকিৎসকেরদের মতে, উচ্চ রক্তচাপ, রোগ প্রতিরোধের ক্ষমতা কম, লিউকোমিয়া, পিউরিন জাতীয় খাবার বেশি খেলে, প্রচুর পরিমাণে মদ খেলে আপনার কিন্তু ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। তাই দ্রুতই সাবধান হোন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+