কারা ফুসফুসের ক্যানসারে বেশি আক্রান্ত হন, জানুন প্রাথমিক লক্ষণ সম্পর্কে

বর্তমানে ক্যানসার কথাটির সঙ্গে সকলে ওতপ্রোতভাবে জড়িয়ে। ক্যানসারের প্রাদুর্ভাব দিনদিন বেড়েই চলেছে। ক্যানসারকে আমরা সকলেই প্রায় মারণ রোগ বলেই জানি। কারণ এই রোগে যারা আক্রান্ত হন তাদের বেশিরভাগ মানুষই মৃত্যুবরণ করেন। তবে প্রথম বা দ্বিতীয় স্টেজে ধরা পড়লে অনেক সময় এই রোগ সারানো যায়।


গবেষণা থেকে কী জানা গিয়েছে

গবেষণা থেকে কী জানা গিয়েছে

বর্তমানে দেশে ফুসফুসে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেই শতাংশ দাঁড়িয়েছে ৫.৯-এ। গ্লোবোকান ইন্ডিয়ার ২০১৮ সালের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ফুসফুস ক্যানসারে আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৭৯৫ জন। সেই সময়ে এই ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৩ হাজার ৪৭৫ জন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগীদের মধ্যে ধূমপানের প্রবণতা প্রায় ৮০ শতাংশের।

 ধূমপান ক্যানসারের প্রধান কারণ

ধূমপান ক্যানসারের প্রধান কারণ

আমরা হয়তো অনেকেই জানিনা, আমাদের নিত্যদিনের এমন অনেক কাজ যেগুলি আমাদের ক্যানসারে আক্রান্ত করে তুলছে। বলা হয় ধূমপান ফুসফুস ক্যানসারের প্রধান কারণ। এটিকেই প্রধানত ফুসফুস ক্যানসারের জন্য দায়ী করা যেতে পারে।

 কাদের ক্যানসারে ঝুঁকি বেশি

কাদের ক্যানসারে ঝুঁকি বেশি

আবার এটিও বলা হয়, যদি আপনি নিজে ধূমপান না করেন, তবে আশেপাশে কেউ ধূমপান করছেন, সেই ধোয়া আপনার বুকে গিয়ে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। যে সকল ব্যক্তির ফুসফুসে ক্যানসার প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাদের চিকিৎসা করা হলেও তারা কিন্তু সুস্থ হয়ে যেতে পারেন।

এমন অনেক লক্ষণ রয়েছে যা হয়তো আপনি নিজেও জানি না। দেখুন কোন কোন লক্ষণ ফুসফুসে ক্যানসারের লক্ষণ।

 কাঁধে ব্যথা হয়

কাঁধে ব্যথা হয়

যে সকল ব্যক্তি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন তাদের প্রথমে কাঁধে ব্যথা হয়, শরীর দুর্বল হতে থাকে। কাদের পিছনে ব্যথা হতে থাকে। বিশেষজ্ঞদের মতে, এটাতে টিউমার বাড়তে থাকে। টিউমার কাঁধের চাপ দিতে থাকে। কোনও স্নায়ুতে চাপ দিতে থাকে তাই ব্যথা হতে শুরু করে। এথেকেই বুঝবেন ক্যানসার আপনার শরীরে ছড়িয়ে পড়ছে।

গিলতে অসুবিধা হয়

গিলতে অসুবিধা হয়

আবার অনেক ব্যক্তিদের ফুসফুসে ক্যানসার হলে তাদের খাবার গিলতে খুব অসুবিধা হয়। অনেক সময় এই খাবার গিলতে অসুবিধাটাও কিন্তু মুখে, গলার ক্যানসারের ক্ষেত্রেও হতে পারে।

 বুকে ব্যথা হয়

বুকে ব্যথা হয়

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হলে অবিরাম তাদের বুকে ব্যথা হতে থাকে, অনেক সময় বুক খুব শক্ত হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, তখন তাদের শ্বাস নিতে কষ্ট হয়। আবার কারোর বারবার কাশি হতে থাকে। জানা গিয়েছে, বুকে ব্যথা অনেক সময় হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। গ্যাস্ট্রিকের কারণেও এমন ব্যথা হতে পারে।

কাশি হয়

কাশি হয়

ক্যানসার হলে ল্যারিঞ্জিয়াল স্নায়ুর উপর চাপ পড়তে থাকে। তার গলা দিয়ে আর মিষ্টি সুর বেরোয় না। কন্ঠ ক্রমশ কর্কশ হতে থাকে। এটি একটি প্রধান কারণ, তাদের প্রচুর পরিমাণে কাশি হয় এবং তাদের গলা ব্যথা শুরু হয়।

 মুখ ও ঘাড়ে ফুলে যায়

মুখ ও ঘাড়ে ফুলে যায়

মুখ ও ঘাড়ে ফোলা ভাব হওয়া ফুসফুসে ক্যানসারের একটি প্রধান কারণ। ফুসফুসে ক্যানসার হলে অনেক সময় রক্ত প্রবাহে বাধার সৃষ্টি হয়। যেটাকে ভেনা কাভা সিন্ড্রোম নামে পরিচিত। এই সময়ে আপনার বুকে প্রচণ্ড যন্ত্রনা হবে এবং ক্রমশ ঘাড় ফুলতে থাকবে। তাই ছোটখাটো লক্ষণ দেখলেই আপনি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+