Stroke: স্ট্রোকের ঝুঁকি কমাতে কী করবেন, জানুন লক্ষণ, কোন কোন খাবার এড়িয়ে চলবেন
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই হৃদরোগে আক্রান্ত হন, এসমস্যা নতুন কিছু নয়। তবে অস্বাস্থ্যকর জীবনযাত্রা বা খাদ্যাভাসার পরিবর্তনের কারণেই মানুষ হৃদরোগে আক্রান্ত হন। দীর্ঘদিনের অস্বাভাবিক জীবনযাত্রা একদিন স্ট্রোকের মতন সমস্যার সৃষ্টি করে। যার পরিণাম মৃত্যু পর্যন্ত হতে পারে।
তা অনেক সময় স্ট্রোকের কারণে মানুষের হার্ট ফেলিওর হয়ে যায়। তাই স্ট্রোকের ঝুঁকি কমাতে আজ থেকেই এড়ানো চেষ্টা করুন এবং নিজের জীবনকে আরোও সুরক্ষিত করে তুলুন।

হাঁটবেন
গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি নিত্যদিন ৪ কিলোমিটারের বেশি পথ হাঁটেন, তার হার্ট অ্যাটাক হবার সম্ভাবনা খুব কম। শুধু তাই নয়, স্ট্রোকের ঝুঁকি অনেক কমবে ৩১ শতাংশ। তাই আজ থেকেই সকাল বা বিকেলে হাঁটার চেষ্টা করুন।
ব্যায়াম করবেন
হাঁটার পাশাপাশি নিয়মিত আধঘন্টা ব্যায়াম করুন। সেই সঙ্গে যোগাসন করুন , মস্তিষ্ককে শান্ত রাখুন। তাহলে কখনোই আপনার স্ট্রোক হবে না। হার্ট ভালো থাকবে সেই সঙ্গে শরীরও থাকবে সতেজ।
মানসিক চাপ কমবে
আপনি ব্রেন স্ট্রোকের ঝুঁকি এড়াতে চান, তাহলে মানসিক চাপ কমাতে এতে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, হার্ট ফেলিওর হবে না। শুধু তাই নয়, মস্তিষ্ক থাকবে সুস্থ।

জানুন স্ট্রোকের লক্ষণ সম্পর্কে
শরীরের এক দিক আচমকাই অবশ হয়ে যায়। কথা জড়িয়ে আসে/ আবার অনেকের ক্ষেত্রে মুখ বেঁকেও যায়। শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন রোগী। কোন এক দিক শরীরের আসতে আসতে হেলতে শুরু করে। যদি এই উপসর্গ আপনিও দেখেন তাহলে দেরি না করে ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করুন। চিকিৎসা শুরু হলে তার পক্ষঘাতগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে।
বেশি নুন খাবেন না
আপনার স্ট্রোক এড়িয়ে চলতে চান তাহলে প্রেসার সবসময় ১২০ / ৮০ রাখার চেষ্টা করুন। যদি আপনার হাই প্রেসার থাকে তাহলে কখনোই কাঁচা নুন খাবেন না। রক্তচাপ না থাকলেও তিন গ্রামের বেশি নুন খাওয়া কারোর উচিত নয়। সেই সঙ্গে ডায়াবেটিসকে রাখুন নিয়ন্ত্রণে রাখুন। কোলেস্টেরল থাকলে সেটি নিয়ন্ত্রণে রাখুন। চিকিৎসকের পরামর্শ নিয়ে কমানোর চেষ্টা করুন। যদি আপনার ওজন বেশি থাকে তাহলেও তা দ্রুত কমান।
এই খাবারগুলি এড়িয়ে চলুন
নিয়মিত শরীর চর্চা করুন, রেডমিট জাতীয় খাবার মিষ্টি, তেল, ঘি, মাখন ইত্যাদি এড়িয়ে চলুন। সিগারেট, বিড়ি, জর্দা, খৈনির মতন তামাকজাত যেকোন দ্রব্য আজ থেকেই ছাড়ুন। মদ্যপান করবেন না। হার্টের অসুখ থাকলে চিকিৎসকের পরামর্শ মেনে নিত্যদিন হার্টের ওষুধ খান। তাহলেই স্ট্রোকের ঝুঁকি কমবে অনেক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications