কানে আপনিও সব সময় হেডফোন দিচ্ছেন, কতটা ক্ষতি করছেন নিজের, জানেন?
বর্তমান সময়ে এমন অনেকেই রয়েছেন যারা ইয়ারফোন বা হেডফোন ছাড়া নিজেদের দিন শুরু করার কথা ভাবতেই পারেন না। তাছাড়া যারা গান শুনতে ভালোবাসেন তারা কিন্তু প্রায় সময় কানে হেডফোন দিয়ে থাকেন। তবে এটি কিন্তু শরীরের উপর বড় প্রভাব ফেলছে। যে কারণে অনেক তরুণ তরুণীরাও কিন্তু তাদের শ্রবণশক্তি হারিয়ে ফেলছেন।
সম্প্রতি, তুর্কিতে এক মহিলার কানে হেডফোন ফেটে তার শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলেছেন। আপনি কি জানেন কানে হেডফোন সবসময় দিয়ে রাখার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে। যদি আপনি নিজেকে নিরাপদ রাখতে চান, তাহলে এই টিপসগুলি মানতে পারেন। তাছাড়াও আপনি নিজেকে নিরাপদ রাখতে চান, তাহলে হু ( WHO)-এর এই টিপসগুলি মানতেই পারেন । দেখুন তারা কী বলছে।

- কানের পর্দা ফাটতে পারে
এমন অনেকেই রয়েছেন, যারা প্রায় সময় রাতে বিছানায় শুয়েই কানে হেডফোন গুঁজে দেন। তারপর তারা ঘুমিয়ে পড়েন। হেডফোন খুলতে ভুলে যান। আবার অনেকে অফিস যাওয়ার সময় বাসে, ট্রেনে সব সময় কিন্তু কানে হেডফোন লাগিয়ে রাখেন।
আবার অনেকে হাঁটতে যান, কিংবা জিমে যান। তখনও হেডফোন কানে গুঁজে রাখেন। আবার অনেকেই প্রায় সময় কানে হেডফোন দিয়ে গান শোনেন, তবে এগুলির কারণে কিন্তু কানের পর্দা ফেটে যেতে পারে।
- কী বলছে WHO
ডাবলু এইচও ( WHO) অর্থাৎ মতে, বিশ্বজুড়ে বর্তমানে হেডফোন ব্যবহার করার কারণে প্রচুর তরুণ তরুীরা কিন্তু তাদের শ্রবণ ক্ষমতা হারিয়েছেন। প্রচুর পরিমাণে হেডফোন ব্যবহার করার কারণে কানের পর্দার ওপরে চাপ পড়ে। যে কারণে কানের সব থেকে বড় ক্ষতি হয়। আবার অনেকের কানের পর্দাও কিন্তু ফেটে যায়। বর্তমানে শ্রবণ ক্ষমতা হারিয়েছেন এমন মানুষের মধ্যে কিন্তু তরুণ তরুণীদের সংখ্যাই বেশি।
- কী কী সমস্যা হয়
আবার কানে সবসময় হেডফোন ব্যবহার করার কারণে কানে ব্যথা, মাথা ব্যথা, অনিদ্রার মতন সমস্যা হতে পারে। তাই আগেই সাবধান হওয়া সকলের দরকার। হুয়ের মতে, যদি আপনি একটু সতর্কতা অবলম্বন করে চলেন, তাহলে কিন্তু আপনার শ্রবণ ক্ষমতা হারাবে না।
- কী ভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন
যদি আপনাকে কানে হেডফোন ব্যবহার করতেই হয়, তাহলে কিন্তু একদমই সব সময় ব্যবহার করবেন না। যদি গান শোনেন ভলিউম আসতে করে শোনার চেষ্টা করুন। গান শোনার মাঝখানে কিছুক্ষন বিরতি নিন অর্থাৎ কান থেকে হেডফোন খুলে রাখুন। নিয়মিত কান পরিষ্কার করুন। যদি কানে কোনও ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
অনেক সময় কিন্তু হেডফোন ব্যবহারের কারণে অনেক ব্যক্তিরই মানসিক চাপ বাড়তে থাকে। তার শ্রবণশক্তি কমতে থাকে। আবার স্মৃতিশক্তি হারানোরও ঝুঁকি থাকে। তাই হেডফোন ব্যবহার করার আগে সাবধান হোন আপনিও। তবে কানের সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications