Side Effects Of Coconut Water: এই রোগীরা ডাবের জল খাবেন না, কিন্তু কেন?
ডাবের জল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী, তা আমরা সকলেই জানি। আমাদের শরীর গরম হলে কিংবা পেট ঠাণ্ডা রাখতে আমরা সকলেই ডাবের জল খেয়ে থাকি। তাছাড়া ডাবের জল খেলে শরীরের নানান সমস্যা দূর হয়।
ডাবের জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম সোডিয়াম কার্বোহাইড্রেট এবং অন্যান্য পুষ্টিগুণ রয়েছে। আবার চিকিৎসকেরা বলছেন, যদি আপনি ডাবের জল প্রচুর খান তাহলে কিন্তু আপনার শরীরের জন্য খুব একটা ভালো নয়। জানুন ডাবের জলের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। কোন কোন রোগীরা একদমই ডাবের জল খাবেন না, দেখুন।

- ডায়াবেটিস রোগী
ডায়াবেটিস রোগীরা কখনোই ডাবের জল খাবেন না, এটি মিষ্টি জাতীয় পানীয় না হলেও এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং ক্যালোরি থাকে। এটি যদি আপনি খান তাহলে আপনার রক্তে শর্করার মাত্রা হু হু করে বাড়তে থাকবে। যে কারণে আপনার শরীর ক্রমশ ঝিমঝিম করতে থাকবে। তাই ডায়াবেটিস রোগীরা ডাবের জল এড়িয়ে চলুন।
- নিম্ন রক্তচাপের রোগী
যাদের নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তারা কখনোই কিন্তু ডাবের জল খাবেন না। তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। না হলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে।
- হজম বা ডায়রিয়ার সমস্যা
যাদের হজমের সমস্যা রয়েছে বা ডায়রিয়ার সমস্যা রয়েছে তারা প্রয়োজন মতন ডাবের জল খাবেন। অতিরিক্ত ডাবের জল খাবেন না, কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা আপনার ডায়রিয়াকে আরও বাড়িয়ে তুলতে পারে, তাই অবিলম্বে এটি এড়িয়ে চলার চেষ্টা করুন।
- পেট ফোলার সমস্যা
যাদের পেট ফোলার সমস্যা রয়েছে, কিছু খেলেই তাদের পেট ফুলে যায়, তাই তারা ডাবের জল এড়িয়ে চলারই চেষ্টা করবেন। তবে যদিও খেতে ইচ্ছা হয় তাহলে মাঝে মধ্যে অল্পবিস্তর খেতে পারেন।

- কিডনির সমস্যা
যাদের কিডনির সমস্যা রয়েছে তারা একদমই ডাবের জল খাবেন না। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা কিডনির উপর খারাপ প্রভাব ফেলে।
- ওজন নিয়ন্ত্রণে রাখতে এটি খান
আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ডাবের জল এড়িয়ে চলুন। কারণ ডাবের জলে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, আপনি খুব বেশি ডাবের জল খাবেন না, এতে কিন্তু আপনার ওজন খুব বাড়তে থাকবে। নিত্যদিন ডাবের জল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে তবেই খাবেন না হলে নানান সমস্যায় ভুগতে পারে আপনাকেও।












Click it and Unblock the Notifications