নিয়ম করে নিয়মিত খান অঙ্কুরিত ছোলা, দেখুন তো শরীরের কোনও উপকারে লাগে কিনা?
ছোলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। যে ব্যক্তি নিত্যদিন এটি খান, তার শরীর ঠিক থাকে। তারা কাজের প্রচুর এনার্জি পান। ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তবে আপনি কি জানেন অঙ্কুরিত ছোলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।
এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। যা খেলে আপনার শরীর ভালো থাকবে। অঙ্কুরিত ছোলা যখন তখন আপনি খেতে পারেন। যাদের গ্যাস ,অম্বলের সমস্যা আছে, তারা সকালে খালি পেটে এই ছোলা খেতে পারেন। আবার অঙ্কুরিত ছোলাতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার থাকে। কখন খাবেন অঙ্কুরিত ছোলা, জানুন এটি খাওয়ার উপকারিতা সম্পর্কে।

কখন খাবেন
- অঙ্কুরিত ছোলা আপনিও রোজ সকালে খেতে পারেন। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। যা খেলে আপনার শরীরে শক্তি পাবেন।
- দুপুরে খাওয়ার সময় কিন্তু ছোলা খেতে পারেন। এটি খেলে শরীর ভালো থাকবে। পেট হালকা থাকবে। বেশি কিছু খাবার প্রয়োজন হবে না।
- আপনি সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে কিন্তু অঙ্কুরিত ছোলা খেতে পারেন। এটি খেলে আপনার বেশি খিদে পাবে না। পেট ভর্তি থাকবে।
- জিম, ব্যায়াম করার পর অঙ্কুরিত ছোলা খাবেন। এটি খেলে আপনার শরীরের শক্তি বজায় থাকবে।
জানুন অঙ্কুরিত ছোলা খাওয়ার উপকারিতা
- যদি আপনি অঙ্কুরিত ছোলায় প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টি অক্সিডেন্ট থাকে। যা পাচক তন্ত্রের উন্নতি করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে এই ছোলা।
- যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তারা রোজ অঙ্কুরিত ছোলা খেতে পারেন। নিত্যদিন এটি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। এতে ক্যালোরি থাকে না বললেই চলে।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অঙ্কুরিত ছোলা খেতে পারেন।
- যদি আপনি ব্লাড সুগার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে অঙ্কুরিত ছোলা খেতে পারেন।
- অঙ্কুরিত ছোলায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ওমেগা ফ্রি অ্যাসিড। যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, হার্টে কোনও বড় রোগ হতে দেয় না। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে অঙ্কুরিত ছোলা।
- অঙ্কুরিত ছোলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার ত্বক, চুল উজ্জ্বল রাখতে সাহায্য করবে। সেই সঙ্গে নতুন চুল গজাতে সাহায্য করে অঙ্কুরিত ছোলা। যদি আপনি অন্য কোনও রোগে আক্রাত থাকেন, তাহলে এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications