গরমের এই সবজি দেখে মুখ ঘোরাছেন, জানেন কি এই অবহেলার সবজিতে রয়েছে অবাক করা গুণ?
এই গরমকালে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে লাউ, ঝিঙে, পটল ঢেঁড়স, উচ্ছের পাশাপাশি চুটিয়ে বিক্রি হচ্ছে চিচিঙ্গা। আর এই চিচিঙ্গা সকলে প্রায় কমবেশি খেতে ভালোবাসেন। চিচিঙ্গায় রয়েছে প্রচুর উপকারিতা। এতে খনিজ, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
আপনি কি জানেন ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখতে আপনি খেতে পারেন চিচিঙ্গা। তাছাড়া অন্ত্র ভালো রাখতে সাহায্য করে চিচিঙ্গা। এই সবজি খেলে জন্ডিস নিয়ন্ত্রণে থাকবে। জানুন চিচিঙ্গার উপকারিতা সম্পর্কে।

- কী কী যৌগ থাকে
চিচিঙ্গাকে ইংরেজিতে স্নেক গার্ড বলা হয়। চিচিঙ্গাতে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, প্রোটিন, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিইনফ্লেমেন্টরি বৈশিষ্ট্য থাকে। যা শরীরের জন্য খুব উপকারী।
- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে
চিচিঙ্গাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই এই সবজি খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে থাকবে। যদি আপনি ডায়াবেটিস রোগে ভোগেন তাহলেও কিন্তু নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন চিচিঙ্গা।
- কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে
যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে বা যাদের মল খুব শক্ত হয় তারাও কিন্তু খাদ্য তালিকার চিচিঙ্গা রাখুন। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় আপনার মল নরমভাবে হবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে।
- শরীর হাইড্রেট থাকবে
গরমকালে আপনি যদি রোজ চিচিঙ্গা খান তাহলে আপনার শরীরের জলের অভাব হবে না। এই গরমে রোজ যদি চিচিঙ্গা খান তাহলে আপনার শরীর ডিহাইড্রেট হবে না।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
চিচিঙ্গায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি খেলে আপনার ত্বক ও চুল উজ্জ্বল হবে।
- হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে
এই সবজিতে প্রচুর পরিমাণে ক্যারোটিয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা হার্ট ভালো রাখতে সাহায্য করে। হার্টের রক্ত সঞ্চালন ভালো হয়। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে এই সবজি।
- ওজন নিয়ন্ত্রণে থাকে
এই সবজি হল একটি লো ক্যালোরি সবজি। এতে সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই সবজি পেট ভরে খেলেও ওজন বাড়ার আশঙ্কা থাকে না বললেই চলে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে খান চিচিঙ্গা। এটি খেলে সহজে খিদে পায় না। আর খিদে না পেলে আপনি স্বভাবতই কম খাবেন। আর তাতেই ওজন কমবে হু হু করে। তাই আজ থেকে এই সবজি খাওয়ার চেষ্টা করুন। তবে আপনি যদি কোনোও রোগে আক্রান্ত থাকেন তাহলে এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications