ত্বক থেকে চুল উজ্জ্বল রাখতে, স্মৃতিশক্তি বাড়াতে, মানসিক চাপ কমাতে ভরসা রাখুন রোজমেরির ওপর
রোজমেরি এই বেগুনি ফুলের সঙ্গে পরিচিত অনেকেই। আবার হয়তো অনেকেই এই ফুলকে চেনেন না। এর গন্ধ কিন্তু অসাধারণ। ভারতে এই রোজমেরি গুলমেহেন্দি নামেও পরিচিত।
আপনি কি জানেন অনেক রান্নাতে রোজমেরি ব্যবহার করা হয়। আয়ুর্বেদশাস্ত্রে ভেষজ তেল হিসেবেও ব্যবহার করা হয় রোজমেরি। জানুন রোজমেরির গুনাগুণ সম্পর্কে।

- স্মৃতিশক্তি বাড়বে
রোজমেরিতে পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ফ্রি র্যা ডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। শুধু তাই নয়, স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। যদি আপনি স্মৃতিশক্তিকে বাড়াতে চান এবং মস্তিষ্কও ভালো রাখতে চান তাহলে রোজ তাহলে আপনি রোজমেরি ব্যবহার করতে পারেন। এতে আপনার মস্তিষ্ক ভালো থাকবে।
- চুল মজবুত হবে
চুলের বৃদ্ধিতে সহায়ক রোজমেরি। রোজমেরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই মাথায় রাখলে আপনার রক্ত সঞ্চালন বাড়বে। চুল আরোও মজবুত হবে। সেই সঙ্গে ঘন হবে। তাই দেরি না করে আজ থেকেই রোজমেরির তেল মাথায় মাখুন।
- ব্যথানাশক তেল তৈরি হবে
রোজমেরির গাছের শুকনো অংশ এবং তেল বিভিন্নভাবে ব্যবহার করা হয়। আপনার শরীরে যদি কোথাও ব্যাথা থাকে তা থেকেও কিন্তু দ্রুত মুক্তি দেবে এটি। কারণ রোজমেরি থেকে ব্যথানাশক তেল ও ওষুধ ব্যবহার তৈরি করা হয়। যাদের বাতের রয়েছে তারাও কিন্তু এই ব্যথা থেকে মুক্তি পাবেন।
- মানসিক চাপ কমবে
মানসিক চাপ কমাতে চাইছেন, মেজাজকে আরোও উন্নত করতে চাইছেন, মনকে শান্ত রাখতে রোজমেরির জুড়ি মেলা ভার। এই তেল ব্যবহার করলে আপনার মানসিক চাপ কমবে। এই পাতা জলে সেদ্ধ করে সেই জল যদি আপনি মুখে দিয়ে গার্গল করেন। তাহলে মুখের দুর্গন্ধ কিন্তু দূর হবে।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে কিন্তু রোজমেরি ব্যবহার করতে পারেন। কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
- ত্বকের উজ্জ্বলতা বাড়বে
যদি আপনি ত্বক ও উজ্জ্বল রাখতে চান তাহলে রোজমেরি ব্যবহার করতে পারেন। কারণএতে প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। যা ত্বক ভালো রাখতে সাহায্য করে। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন থাকলে রোজমেরি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications