গরমের তীব্র দহনে অতিষ্ঠ হয়ে উঠেছেন, হিটস্ট্রোক থেকে ক্যানসারের ঝুঁকি এড়াতে খান পেঁয়াজ

প্রচন্ড গরমে ঘরের বাইরে পা রাখা দায় হয়ে পড়ছে সকলের। তবে কাজের জন্য অনেকেই ঘরের বাইরে বেরোতে হচ্ছে। এসময় শরীর খারাপ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। প্রখর সূর্যের তাপে অনেকেরই শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। তার থেকে গ্যাস, অম্বল, বমির মতোন সমস্যা দেখা দিচ্ছে। আর এই প্রবল তাপ থেকে আমাদের নিজেদেরকে নিজেদেরই রক্ষা করতে হবে। তার জন্য আমাদের পুষ্টিসম্মত খাবার খাওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে জল খেতে হবে। সেই সঙ্গে যদি আপনি কাঁচা পেঁয়াজ খান তাহলে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে। কাঁচা পেঁয়াজের রয়েছে অনেক গুণ।

আপনি কি জানেন হিটস্ট্রোক থেকেও মুক্তি দিতে পারে কাঁচা পেঁয়াজ। তাছাড়াও খাবার পাতে কয়েক টুকরো কাঁচা পেঁয়াজ স্যালাড হিসেবে খেয়ে থাকেন অনেকে। আবার যেকোনোও রান্নাতেই পেঁয়াজ দিতে পছন্দ করেন অনেকেই। কাঁচা পেঁয়াজের গুনাগুন সম্পর্কে জানুন। গরমে কাঁচা পেঁয়াজ খাওয়ার উপকারিতা সম্পর্কে কি আপনার জানা আছে?

Onion

  • হিটস্ট্রোক থেকে মুক্তি পাবেন

তাপজনিত যেকোনোও সমস্যা এড়াতেই আপনি নিত্যদিন ভাতপাতে রাখতে পারেন কাঁচা পেঁয়াজ। গ্রীষ্মকালের নিত্যদিন যদি আপনি কাঁচা পেঁয়াজ খান তাহলে হিটস্ট্রোকের ঝুঁকি কমবে অনেকটাই।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে

কাঁচা পেঁয়াজে প্রচন্ড পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি, ভিটামিন সি থাকে। থাকে অ্যান্টিঅক্সিডেন্টও। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

  • হাড় ও হার্ট ভালো থাকবে

গবেষণায় উঠে এসেছে, গরমকালে যেহেতু হার্ট অ্যাটাকের সম্ভাবনা একটু বেশিই বাড়ে। সেক্ষেত্রে আপনি যদি নিত্যদিন কাঁচা পেঁয়াজ খান তাহলে হাড় ও হার্ট ভালো থাকবে।

  • হজম শক্তি বাড়বে

পেঁয়াজের মধ্যে থাকে ফাইবার, যা আপনার হজম শক্তি বাড়াতে সাহায্য করবে। পেঁয়াজের মধ্যে থাকা বিভিন্ন যৌগ দেহের রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে দেয়।

  • ক্যানসারের ঝুঁকি কমবে

ক্যানসারের ঝুকি কমাতে কাঁচা পেঁয়াজ খাওয়ার খুব দরকার। কোলন ক্যানসারের আশঙ্কা কমাতে চিকিৎসকেরাও কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়ার কথা বলেন।

  • ডায়াবেটিস রোগের ঝুঁকি কমবে

যদি আপনি ডায়াবেটিস রোগী হন ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে চান তাহলে নিত্যদিন ভাত-পাতে রাখুন কাঁচা পেঁয়াজ।

  • বদহজমের সমস্যা কমবে

গরমে সকলের বদহজমের সমস্যা দেখা দেয়। তাই এসময়ে রোজ খান কাঁচা পেঁয়াজ। এটি খেলে আপনার বদহজম হবে না। আপনি ভাত পাতে যদি কাঁচা পেঁয়াজ, লেবুর রস দিয়ে স্যালাড করে খান। তাহলে হজমশক্তি বাড়বে। ভালো থাকবে পেট, কোন সমস্যা হবে না অন্ত্রেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+