দৃষ্টিশক্তি বাড়ানো থেকে মুখের ব্রণ কমাতে কাঁচা পেঁয়াজের জুড়ি মেলা ভার
পেঁয়াজ খেতে সকলেই আমরা কমবেশি ভালোবাসি। আর যারা আমিষ খান তাদের তো পেঁয়াজ ছাড়া এক মুহূর্তও চলে না। তবে শুধু যে রান্নায় পেঁয়াজ দেওয়া হয় তা কিন্তু নয়। বিরিয়ানী থেকে কাবাব সব খাবারের সঙ্গে এক টুকরো কাঁচা পেঁয়াজ হলে মন্দ হয় না। তাতে কিন্তু খাবারের স্বাদ আর একটু বেড়ে যায়। কাঁচা পেঁয়াজে রয়েছে অনেক উপকার।
কাঁচা পেঁয়াজ আমরা স্যালাডে দিয়ে অনেকে খেয়ে থাকি। এতে প্রচুর পরিমাণে সোডিয়াম, ফ্লোরেট, পটাশিয়াম, ভিটামিন এ, সি, ই থাকে। থাকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের মতন পুষ্টিগুণ। জানুন কাঁচা পেঁয়াজ খাওয়ার উপকারিতা সম্পর্কে।

- দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করবে
যদি আপনি দৃষ্টিশক্তি আরোও বাড়াতে চান তাহলে নিত্যদিন পাতে রাখতে পারেন এক টুকরো হলেও কাঁচা পেঁয়াজ। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড। এটি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। এমনকি দৃষ্টিশক্তিও বাড়বে। ভিটামিন সি ও এ রয়েছে, যা চোখের জন্য খুব উপকারী।
- ব্রণ কমাতে সাহায্য করে
এখন অনেকেই রয়েছেন যাদের বারোমাসই মুখে ব্রণ হয়। কাঁচা পেঁয়াজ কিন্তু ত্বকের জন্যও খুব ভালো। এদের সালফার নামক এক প্রকার যৌগ থাকে যা ব্রণ কমাতে সাহায্য করে । এটি খেলে আপনার ত্বক নরম ও উজ্জ্বল থাকবে। কাঁচা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। মুখে ব্রণর দাগ বা ফোলা ভাব কমাতে সাহায্য করে।
- হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে
এতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড ও সালফার যৌগ থাকে। এটি আপনার হার্টের জন্য খুব ভালো। এই কাঁচা পেঁয়াজ যদি আপনি রোজ খান তাহলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমবে এবং আপনার রক্তনালী পরিষ্কার থাকবে। সেই সঙ্গে স্ট্রোকের ঝুঁকিও কমবে। তাই নিত্যদিন আপনিও খাদ্য তালিকায় রাখতে পারেন কাঁচা পেঁয়াজ।
- যৌন স্বাস্থ্যের উন্নতি ঘটায়
যৌন স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে কাঁচা পেঁয়াজ। বায়োমোলিকুলার জার্নালে প্রকাশিত সমীক্ষা থেকে দেখা গেছে, যে ব্যক্তি নিত্যদিন কাঁচা পেঁয়াজ খান তাদের যৌন স্বাস্থ্যের উন্নতি ক্রমশ ঘটতে থাকে। তাই প্রত্যেকদিন পুরুষদের কাঁচা পেঁয়াজ খাওয়া খুব ভালো, এতে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা ক্রমশ বাড়তে থাকে।












Click it and Unblock the Notifications