চর্মরোগ থেকে পাইলসের সমস্যায় ভুগছেন, সহজেই মুক্তি পেতে পারেন এই ড্রাইফুটস খেয়ে

আয়ুর্বেদশাস্ত্রে, এমন অনেক ড্রাইফুটসের কথা বলা হয়েছে তা যদি আপনি নিত্যদিন খান তাহলে আপনি সুস্থ থাকবেন। তার ভিতরে একটি ড্রাইফুটস হল কিশমিশ। কিশমিশ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।

কালো কিশমিশ খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। কিশমিশে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন, ভিটামিন বি ৬ রয়েছে। জানুন কিশমিশ খাওয়ার উপকারিতা সম্পর্কে।

Raisins

  • কী কী উপাদান রয়েছে

কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এতে শর্করা, ফাইবার, শক্তি, প্রোটিন, ক্যালসিয়াম, সোডিয়াম, ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিডও থাকে। তাই শরীরে যদি প্রোটিনের ঘাটতি পূরণ করতে চান তাহলে নিত্যদিন কিশমিশ খেতে পারেন।

  • দৃষ্টিশক্তি বাড়ে

দৃষ্টিশক্তি বাড়াতে কিশমিশের উপর ভরসা রাখতে পারেন। এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনল থাকে। থাকে ভিটামিন ও। যা আপনার চোখের জন্য খুব উপকারী। নিত্যদিন ৮ থেকে ১০ টি কিশমিশ ভিজিয়ে খেলে আপনার দৃষ্টিশক্তি বাড়বে।

  • ত্বক ভালো রাখে

ত্বক দীর্ঘদিন তরুণ রাখতে ভরসা রাখুন কিশমিশের উপর। এতে আপনার ত্বকের ময়লা দূর করতে হবে। যদি আপনার মুখে ব্রণও হয় বা বলিরেখা থাকে বা কোনও দাগ থাকে তা কমাতে নিত্যদিন কিশমিশ খেতে পারেন। এতে আপনার রক্ত পরিষ্কার হবে। যার ফলে আপনার মুখের দাগ উঠে যাবে।

  • পাইলসের সমস্যা থেকে মুক্তি পাবেন

বিশেষজ্ঞদের মতে, ফাইবার সমৃদ্ধ কিশমিশ খেলে পাইলসের সমস্যার মুক্তি পাওয়ার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও মুক্তি পাবেন। যা আপনার অন্ত্র ভালো রাখতে সাহায্য করবে।

  • হাড় মজবুত হবে

কিশমিশে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। যা খেলে আপনার হাড় আরোও উন্নত হবে। হাড় মজবুত ও শক্তিশালী করতে নিত্যদিন আট থেকে নখানা কিশমিশ খান। এতে আপনার হার্টও ভালো থাকবে।

  • ওজন নিয়ন্ত্রণে থাকবে

ওজন কমাতে চাইছেন যার জন্য করছেন কঠিন ডায়েট। পাশাপাশি কয়েকটি কিশমিশ খেয়ে দেখুন। খেয়ে দেখুন তো উপকার পান কিনা! যেহেতু কিশমিশে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই সারা রাত জলে ভিজিয়ে খালি পেটে কিশমিশ খেলে আপনার ওজন কমবে।

  • শক্তি বাড়াতে খান এটি

যদি আপনি শক্তি বাড়াতে চান তাহলে রোজ রাতে কিশমিশ ভিজিয়ে খান। এতে আপনার শরীর সতেজ থাকবে, পাবেন শক্তিও।

  • কিডনিতে পাথর হতে বাধা দেয়

কিশমিশ খেলে কিডনিতে পাথর তৈরিতে বাধা দেয়। তাই রোজ কিশমিশ খেলে আপনার কিডনিতে কখনোই পাথর হবে না।

  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে

কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে কিশমিশের জুড়ি মেলা ভার। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার পরিপাকতন্ত্রকে ভালো রাখার পাশাপাশি আপনার পেট ফোলা কমাতে সাহায্য করবে। বদহজম, গ্যাসের সমস্যা দূর করতেও কিশমিশের জুড়ি মেলা ভার।

  • কীভাবে খাবেন

কিশমিশ জলে ভিজিয়ে সকালে খেতে পারেন। খালি পেটে কিশমিশের জলটাও খেতে পারেন। তাছাড়াও স্মুদি, যেকোনোও ডেসার্ট, দুধের সঙ্গে রোজ রাতে ঘুমোবার আগে কিশমিশ খেতে পারেন। তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে পারবেন আপনিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+