গরমে রসালো আম দেখে লোভ সামলাতে পারছেন না, খেয়ে ঠিক করছেন তো!
আমাদের দেশে আম প্রেমীর সংখ্যা কিন্তু প্রচুর। এই গরমে হলুদ রঙের পাকা আম খাবেন না তাই আবার হয় নাকি! কেউ বা খেতে ভালোবাসেন আম্রপালি, কেউ বা আবার হিমসাগর কেউ বা ল্যাংড়া।
তবে এই আম খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। ফলের রাজা আম খেলে শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হয়। এই মিষ্টি ফলে রয়েছে অনেক গুণ। জানুন উপকারিতা।

- ক্যানসার রোগের ঝুঁকি কমে
যদি আপনি ক্যানসার রোগের ঝুঁকি কমাতে চান তাহলে নিত্যদিন আম খেতে পারেন। যে ব্যক্তি নিত্যদিন আম বেশি খান তাহলে তার প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমে। কারন আমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিইনফ্লেমন্টরি বৈশিষ্ট্য থাকে।
- ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করে আম
আমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনল থাকে। এটি আপনার ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। এমনকি ত্বক ভালো রাখতেও সাহায্য করে আম।
- চোখ ভালো রাখে
যদি আপনি চোখ ভালো রাখতে চান তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আম খান। আমে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন থাকে। ১০০ গ্রামে ৭৬৫ মিলিগ্রাম ভিটামিন এ থাকে। যা আপনার চোখের জন্য খুব ভালো। চোখের দৃষ্টি শক্তি বাড়াতে আমের জুড়ি মেলা ভার।
- ওজন কমবে
কাঁচা আমে ক্যালোরি কম থাকে। তাছাড়া থাকে ভিটামিন সি, কে, এ, বি। যা শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করতে সাহায্য করে। সেই সঙ্গে ওজন কমতে সাহায্য করবে আম।
- হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে
আমে প্রচুর পরিমাণে অ্যামাইলেস নামক হজমকারী এনজাইম থাকে। যা বড় খাদ্যের অনুকুলিকে ভেঙে ফেলতে সাহায্য করে। তাই আপনার যদি হজম ক্ষমতা কম থাকে তবে আপনি নিত্যদিন আম খেতে পারেন। এতে হজম ক্ষমতা বাড়বে।
- কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে
আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার ও পেকটিন থাকায় রক্তে কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই দেরি না করেই আজ থেকেই আম খাওয়া শুরু করুন।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে
যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে রোজ খান আম। কারণ আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। কোনো রোগে যদি আপনি আক্রান্ত থাকেন তাহলে এই ফল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications