ঢেঁড়স দেখলে মুখ ঘোরাছেন, জানেন এই সবজি খেলে জব্দ হবে হাজারোও রোগ
ঢেঁড়স এই সবজিটি অনেকেই মুখে তুলতে চান না। যেহেতু এতে একটু হরহরে ভাব রয়েছে তাই এটি দেখলে অনেকেই খুব অস্বস্তি বোধ করেন। ঢেঁড়সকে ইংরেজিতে লেডিস ফিঙ্গার বলা হয়। এতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে।
এতে রয়েছে ভিটামিন এ, সি, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়ামের মতন যৌগ থাকে। নিত্যদিন আপনি যদি ঢেঁড়স খান তাহলে আপনার শরীর বেশ সুস্থ থাকবে। ঢেঁড়সের উপকারিতা সম্পর্কে, জানুন।

- পুষ্টিগুণ থাকবে
ঢেঁড়সে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের মতন পুষ্টিগুণ থাকে। যা আপনার শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করতে সাহায্য করবে।
- হজম শক্তি বাড়বে
এই সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার হজম শক্তিকে আরোও বাড়িয়ে দেবে। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে তা থেকেও মুক্তি দেবে ঢেঁড়স।
- কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে
যদি আপনি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে অবশ্যই রোজ খাবেন এই সবজি। এতে হৃদরোগের ঝুঁকি কমবে। এমনকি কার্ডিওভাসস্কুলার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে ঢেঁড়স।
- রক্তে শর্করার মাত্রা কমবে
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে আপনি ভরসা রাখতে পারেন পলিফেনল ও ফাইবার যুক্ত সবজি ঢেঁড়সের উপর। যদি আপনি ডায়াবেটিস রোগে আক্রান্ত থাকেন বা ডায়াবেটিস রোগের ঝুঁকি কমাতে চান তাহলে অবশ্যই খান ঢেঁড়স।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
এই সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। এটি খেলে আপনি কোনও বড় রোগে আক্রান্ত হবেন না।
- ওজন নিয়ন্ত্রণে থাকবে
যেহেতু ঢেঁড়সে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা খেলে আপনার ওজন বাড়বে না। ওজন নিয়ন্ত্রণে থাকবে।
- দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এই সবজি
দৃষ্টিশক্তি বাড়াতে রোজ খান ঢেঁড়স। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম,ক্যালসিয়ামের মতন যৌগ থাকে।
- হাড় মজবুত করবে
যেহেতু ঢেঁড়সে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি থাকে, যা আপনার হাড়ের জন্য খুব উপকারী। হাড় মজবুত করতে সাহায্য করে এই সবজি। তাছাড়া কমবে অস্টিওপোরোসিস রোগের ঝুঁকি।
- ত্বক উজ্জ্বল হবে
ভিটামিন সি থাকায় এই ঢেঁড়স খেলে আপনার ত্বক ভালো থাকবে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, অক্সিডেন্ট থাকে। এটি খেলে আপনার মুখের বলিরেখা কমবে। তাই আজ থেকেই খাওয়া শুরু করুন ঢেঁড়স। যদি আপনি কোনোও রোগে আক্রান্ত থাকেন তাহলে এই সবজি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications