রসুনের খোসা ফেলে দিচ্ছেন, ভুল করছেন না তো! জানুন অবাক করা উপকারিতা সম্পর্কে

আমিষাশী ব্যক্তিরা কিন্তু পেঁয়াজ, রসুন ছাড়া একপাও চলতে পারেন না। আবার এমন অনেকেই রয়েছেন যারা পেঁয়াজ খান না তবে রসুন কিন্তু তারা খেয়েই থাকেন। রসুন যে শুধু খাবারের স্বাদ বাড়াবার জন্য খান তা কিন্তু নয়। রসুন শরীরের জন্য খুব উপকারী, তা আমরা কম বেশি সকলেই জানি। রসুন খেলেও কেউই প্রায় রসুনের খোসা খান না, ফেলে দেন। তবে জানেন কি রসুনের খোসা রয়েছে অবাক করার উপকারিতা।

পুষ্টিবিদদের মতে রসুনের খোসায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান। যা শরীরের অনেক উপকারে লাগে । রসুনের খোসার উপকারিতা সম্পর্কে, জানুন।

garlic

  • খাবারের পুষ্টিগুণ বাড়ায়

রসুনের খোসায় অ্যান্টিব্যাকটেরিয়াল ও আন্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে। যদি আপনি কোন শাক-সবজি বা স্যুপ রান্না করার সময় এই রসুনের খোসা দেন, তাহলে সেই খাবারের পুষ্টিগুণ আরও বাড়তে থাকবে।

  • চুলকানি ও অ্যালার্জি কমায়

রসুনের খোসায় অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকার কারণে এটি ত্বকের জন্য কিন্তু খুব উপকারী। যদি আপনার ত্বকে চুলকানি বা অ্যালার্জি হয় তাহলে কিন্তু এই সমস্যা দ্রুত কমবে। যদি আপনি সেই চুলকানির জায়গায় রসুনের খোসা লাগিয়ে দেন। তার কিছুক্ষণ পর সেখানে জল দেন তাহলে কিন্তু মুক্তি মিলবে দ্রুত।

  • চুলের গোড়া মজবুত করে

চুল বাড়াতে ও চুলের গোড়া আরোও মজবুত করতে রসুনের খোসা আপনি ব্যবহার করতে পারেন। রসুনের খোসা পেস্ট করে আপনি সামান্য জল নিয়ে সেই পেস্ট চুলে লাগাতে পারেন। এতে যদি আপনার মাথায় খুশকি থাকে বা উকুন থাকে তাও কিন্তু দূর হবে। যদি পারেন নিত্যদিন রসুনের খোসা সেদ্ধ করে সেটি চুলে লাগাতে পারেন। এটিও চুলের জন্য খুব ভালো।

  • হাঁপানির সমস্যা কমবে

যদি আপনার হাঁপানির মতন সমস্যা থাকে তাহলে রসুনের খোসা ভালো করে পেস্ট করে তা মধুর সঙ্গে মিশিয়ে সকাল, সন্ধ্যা খেতে পারেন। এতে আপনার হাঁপানি সমস্যা কমবে অনেকটাই।

  • পা ফোলা কমবে

যাদের পা সহজেই ফুলে যায় তারা কিন্তু রসুনের খোসা খেতে পারেন। রসুনের খোসা সেদ্ধ করেও সেই জলে পা ডুবিয়ে রাখলে আপনার দ্রুতই পায়ের ফোলা কমে যাবে।

  • সর্দি-কাশি, জ্বর থেকে কীভাবে মিলবে মুক্তি

আবহাওয়া পরিবর্তনের কারণে অনেক সময় যাদের ঠান্ডা লেগে সর্দি-কাশি, জ্বর হয়। সেখানেও কিন্তু রসুনের খোসার দারুন কাজ করে। রসুনের খোসা দিয়ে আপনি চা তৈরি করে যদি খান তাহলে দূর হবে সর্দি-কাশি, জ্বর। যদিও এই চায়ের গন্ধ একটু ঝাঁঝালো হয়ে থাকে। তবে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+