এই বীজ খেলেই দূর হবে হার্ট অ্যাটাক থেকে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি, হুহু করে কমবে ওজনও

শণের বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো তো আমরা কমবেশি সকলেই জানি। তাছাড়া এতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। এই বীজে ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন, ভিটামিন, খনিজ থাকে। এটি খেলে কী কী উপকার হয়, জানেন আপনি।

হার্টের রোগীদের জন্য শণের বীজ খাওয়া খুব ভালো। আবার ওজন কমাতেও সাহায্য করে শণের বীজ। জানুন এটি খাওয়ার উপকারিতা সম্পর্কে। তবে এই বিষয়গুলি মাথায় রেখে তবে কিন্তু শণের বীজ খাবেন।

flaxseed

  • হার্ট

শণের বীজে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। তাই হার্টের রোগীদের জন্য এই বীজ খাওয়া খুব ভালো। এতে শরীরের খারাপ কোলেস্টেরলেরও মাত্রা কমে। আর ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে এই বীজ।

  • রক্তচাপ

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে শণের বীজের জুড়ি মেলা ভার। স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি নিয়ন্ত্রণ কমাতে সাহায্য করে এই বীজ। তাই আপনিও নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন এই শণের বীজ।

  • হজমশক্তি

এই বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা খেলে আপনার হজম শক্তি বাড়বে। পরিপাকতন্ত্র ভালো থাকবে। এমনকি কোষ্ঠকাঠিন্যের যেকোনও সমস্যা কমাতে সাহায্য করে শণের বীজ।

  • অন্ত্র

বিশেষজ্ঞদের মতে, অন্ত্র ভালো রাখতে নিত্যদিন আপনিও খেতে পারেন শণের বীজ। তবে আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এই বীজ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • ওজন

শণের বীজ মেটাবলিজম বাড়াতে সাহায্য করে । খুব দ্রুতই শরীর থেকে ক্যালোরি পোড়ায়। যেহেতু শণের বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই এটি খেলে আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। সহজে খিদে পাবে না। সেহেতু আপনার খাবার খাওয়ার প্রতি চাহিদা বা আগ্রহ কোনটাই থাকবে না। সেক্ষেত্রে আপনার ওজন হু হু করে কমবে। তাই ওজন কমাতে আপনিও ডায়েটে রাখুন এই বীজ।

  • ডায়াবেটিস

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে শণের বীজের জুড়ি মেলা ভার। তাই ডায়াবেটিস রোগীরা শণের বীজ খেতে পারেন। তাছাড়া সুগার রোগের ঝুঁকি কমাতেও আপনি খেতে পারেন এই বীজ।

তবে শণের বীজ খাওয়ার আগে জানুন কীভাবে খাবেন

  • শণের বীজ এমনি খেলে কিন্তু হজম হবে না। বীজ ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করে তবেই খাবেন।
  • আপনার যদি কোনও স্বাস্থ্য সমস্যা থাকে, তাহলে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
  • তবে বেশি পরিমাণে এই বীজ না খাওয়াই ভালো। এতে পেট ফেঁপে যেতে পারে। গ্যাসের সমস্যা হতে পারে। আবার কোষ্ঠকাঠিন্যের মত সমস্যা হতে পারে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+