শরীর ঠান্ডা করা ছাড়াও মৌরিতে রয়েছে হাজারও গুণ, তাহলে গরমে খাবেন তো এই মশলা!

বেলা বাড়তেই সূর্যের প্রবল তাপে নাজেহাল হচ্ছেন আট থেকে আশির মানুষেরা। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। এসময়ে হালকা খাবার খেতে হয়। সেই সঙ্গে প্রচুর জল খেলে তবেই শরীর সুস্থ থাকে। প্রায় প্রত্যেক বাড়িতেই ডাল, লাউ ডাল, আলু পোস্ত, মাছের ঝোল রান্না হচ্ছে। সেই সঙ্গে জল খাচ্ছেন প্রচুর।

এই সময়ে অনেকে আখের রস, মৌরি ভেজানো জল খাচ্ছেন। এগুলি খেলে আপনার শরীর সুস্থ থাকবে। সেই সঙ্গে আপনি যদি শরীর ঠান্ডা রাখতে চান তাহলে অবশ্যই রোজ খান মৌরি। মৌরি খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। জানুন মৌরির উপকারিতা সম্পর্কে।

fennel

  • কী কী উপাদান থাকে মৌরিতে

গরমে শরীরের তাপমাত্রা সকলেরই বাড়তে থাকে। এসময় হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাই এমসয়ে সকলেরই শরীরের দিকে বিশেষ যত্ন নিতে হয়। মৌরিতে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, ফাইবার, ক্যালসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। তাই মৌরি খেলে আপনার শরীর হাইড্রেট থাকবে। পেট ঠান্ডা রাখতে সাহায্য করে মৌরি।

  • হিটস্ট্রোকের ঝুঁকি কমবে

যখন আপনি সূর্যের তাপে বাইরে বেরোবেন সেসময় আপনার শরীর জ্বালা করবে। তখন অবশ্যই সামান্য পরিমাণ মৌরি মুখে দেবেন। দেখবেন আপনার শরীরের জ্বালাভাবটা অনেকটাই কমবে এবং হিটস্ট্রোকের ঝুঁকি কমবে।

  • হজমের সমস্যা থেকে মুক্তি পাবেন

গরমে সকলেরই হজমের নানান সমস্যা দেখা দেয়। এসময়ে তেল, ঝাল মশলাদার খাবার খেলে অনেকেই সহ্য করতে পারেন না। গরমকালে আপনি যদি হজম শক্তি বাড়াতে চান তাহলে ভরসা রাখতে পারেন মৌরির উপরে। যা আপনার পরিপাকতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করবে। সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন।

  • রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়বে

অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে রোজ মৌরি খান। প্রতিদিন যদি আপনি মৌরি খান তাহলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই মৌরি খেলে আপনাকে বড় কোনও রোগ স্পর্শ করতে পারবে না।

  • উচ্চ রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পাবেন

গরমে বেশিরভাগ মানুষেরই উচ্চ রক্তচাপের সমস্যা হয়। আর এপরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মৌরি খাওয়া খুব দরকার। কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

  • শরীর থেকে টক্সিন দূর হবে

মৌরিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। মৌরি খেলে আপনার শরীর হাইড্রেট থাকবে। শরীর সুস্থ থাকবে। যদি পারেন এই গরমে নিত্যদিন মৌরি, মিছরি ভিজিয়ে জল খেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+