ঋতু পরিবর্তনের সময় নিজেকে সর্দি, কাশির হাত থেকে বাঁচাতে খেতে পারেন এই বীজ, কমবে জয়েন্টের ব্যথাও

ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা লেগে সর্দি, কাশির সমস্যায় সকলেই ভোগেন। সেই সঙ্গে বাদ যায় না জ্বরও। আর এই সময় জ্বর ,সর্দি, কাশি হলে কিন্তু বিছানা ছেড়ে ওঠা দায় হয়ে পড়ে।

সেই সঙ্গে সঙ্গে কাজের ক্ষমতা কমে যায়। তাই শরীরকে সুস্থ রাখতে ও জয়েন্টের ব্যথাতেও কমাতে চান তাহলে নিত্যদিনের খাদ্য তালিকায় তিলের বীজ রাখতেই পারেন। জানুন তিলের বীজ খাওয়ার উপকারিতা সম্পর্কে জানুন।

sesame seed

  • হাড় মজবুত থাকবে

তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তাই তিল খেলে হাড় মজবুত হয়। প্রত্যেক দিন ২০০ গ্রাম সাদা তিল খেলে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে। শুধু তাই নয়, হাড়ের ব্যথা থাকলে তা থেকেও মুক্তি পাবেন। এমনকি জয়েন্টের ব্যথাও কমবে।

  • শক্তি পাবেন

যদি আপনি শরীরে শক্তি বজায় রাখতে চান, তাহলে রোজ এক মুঠো করে তিল খান। এতে আপনার অলসতা কাটবে, দুর্বলতা কমবে, ক্লান্তি দূর হবে। শরীর সচল থাকবে। সেই সঙ্গে আপনি ফিট থাকবেন। বড় রোগেরও ঝুঁকি কমবে।

  • কোলেস্টেরলের মাত্রা কমবে

তিলের বীজ খেলে শরীর গরম থাকে। শরীরের ব্যথা, জয়েন্টের ব্যথা, ঠান্ডা লাগা কমবে। এমনকি কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে তিল। যদি আপনি হজম শক্তি বাড়াতে চান, তাহলে ভরসা রাখতে পারেন তিলের উপর। এতে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম থাকে। যা বাতের রোগীদের খাওয়া খুব ভালো।

  • ঠান্ডা লাগা কমবে

যদি আপনার ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে জ্বর হয়। তাহলে কিন্তু দেরি না করে আপনি তিল খেতে পারেন। তিলের বীজ খেলে আপনার ঠান্ডা লাগা দ্রুত কমবে। যাদের সাইনাসের সমস্যা হয়েছে তা থেকেও মুক্তি পাবেন। তবে কীভাবে খাবেন এই তিলের বীজ।

  • কীভাবে খাবেন

হাড় মজবুত রাখতে দুধের সঙ্গে তিল মিশিয়ে খেতে পারেন। আবার একটি পাত্রে সাদা তিল শুকনো খোলায় ভেজে নিন। তারপর তিল ঠান্ডা হলে গুঁড়ো করে নিন। তারপর এক গ্লাস গরম দুধের সঙ্গে তিল মিশিয়ে সকাল ও সন্ধ্যেয় খেতে পারেন। এতে আপনার শরীর আরোও বেশি ভালো থাকবে। আবার অনেকে কাজুবাদামের সঙ্গে তিল খেতে পারেন।

অনেকেই ড্রাই ফুটসের সঙ্গে তিলের বীজ মিশিয়ে খান। যদি দুধের সঙ্গে এই সব ড্রাই ফুটস একসঙ্গে খান, তাহলে কিন্তু রাতে ঘুমও খুব ভালো হবে। তবে যদি আপনি অন্য কোন রোগে আক্রান্ত থাকেন, তাহলে তিলের বীজ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+