এক চামচ ধনে বীজে রয়েছে অবাক করা ঔষধি গুণ, যা জানলে অবাক হবেন আপনিও

প্রায় প্রত্যেকটি বাড়িতেই ধনে কিন্তু মশলা হিসেবে ব্যবহার করা হয়। ধনে গুঁড়ো খাবারে স্বাদ বাড়ার পাশাপাশি স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এমন অনেক রান্না আছে যা ধনে গুঁড়ো ছাড়া করাই যায় না।

ধনের বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে আপনি কি জানেন, ধনে বীজ হাজারও রোগ নিরাময় করতে পারে। বাড়ে রোগ প্রতিরোধের ক্ষমতাও। ধনে বীজ খাওয়ার উপকারিতা সম্পর্কে জানুন।

coriander seeds

  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে

যদি আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে নিত্যদিন খান ধনে বীজ। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি রক্তের শর্করার মাত্রা কমিয়ে দিতে সাহায্য করে । তবে বেশি পরিমাণে খাবেন না।

  • হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়

ধনে বীজ হৃদরোগের ঝুঁকিও কমায়। হজম প্রক্রিয়া নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে। তাই আপনিও নিত্যদিন ধনে বীজ খান। সেই সঙ্গে শরীর একদম সুস্থ থাকবে।

  • হজম শক্তি বাড়বে

হজমশক্তি বাড়াতে নিত্যদিন খেতে পারেন ধনে বীজ। এতে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা লিভার ভালো রাখতে সাহায্য করে। হজম ক্ষমতাকে বাড়িয়ে দেয়। পরিপাকতন্ত্র ভালো রাখতে সাহায্য করে ধনে বীজ।

  • চর্মরোগ থেকে মুক্তি পাবেন

অনেক গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি নিত্যদিন ধনে বীজ খান, তিনি চর্মরোগ থেকে মুক্তি পান। যেমন- একজিমা, চুলকানি, ফুসকুড়ি হয় না। ধনে বীজে অ্যান্টিসেপটিক গুণ রয়েছে। যা মুখের আলসার ও ক্ষতস্থান কমাতে সাহায্য করে।

  • চুলের জন্য উপকারী

চুলের জন্য ভালো ধনে বীজ খাওয়া। চুল যদি দ্রুত পড়ে যায়, পাতলা হয়ে যায়, তাহলে ধনে বীজ নিত্যদিন খেতেই পারেন। ধনে বীজ খেলে চুল নতুন ভাবে গজাবে। চুলের উজ্জ্বলভাব বজায় থাকবে।

  • কীভাবে খাবেন, জানুন

ধনে বীজ আপনি যেকোনও সবজিতে দিয়ে খেতে পারেন। আবার ধনে গুঁড়ো করেও খেতে পারেন। যদি আপনি রোজ খালি পেটে ধনে বীজের জল খান, তাহলে কিন্তু শরীর বেশ ভালো থাকবে। তাই রাতে এক গ্লাস জলে ধনে ভিজিয়ে রেখে সকালবেলা সেই জলটি ছেঁকে খেয়ে নেবেন। যদি গরম জলে খান তাহলে কিন্তু আপনার শরীর আরও বেশি ভালো থাকবে। কোনও রোগে আক্রান্ত থাকলে ধনে বীজ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন আপনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+