ইউরিক অ্যাসিডের মাত্রা কমানো থেকে জয়েন্টের ব্যথা দূর করতে সাহায্য করে এই শুকনো পাতা
মশলা হিসেবে বহুদিন ধরেই আমরা তেজপাতা কিন্তু ব্যবহার করে আসছি। আর তাছাড়া প্রতিটি রান্নাঘরেই কিন্তু থাকে তেজপাতা। এই তেজপাতা যে শুধু রান্নার স্বাদ বাড়াবার জন্যই দেওয়া হয়, তা কিন্তু নয়।
আপনি কি জানেন তেজপাতা খাওয়ার উপকারিতা সম্পর্কে। জানুন নিত্যদিন তেজপাতা খাওয়ার উপকারিতা সম্পর্কে এবং এই শুকনো তেজপাতা কীভাবে আপনার শরীর সুস্থ রাখতে পারে, জানুন। কোন কোন রোগ থেকে মুক্তি দেবে তেজপাতা।

- ইউরিক অ্যাসিড
তেজপাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ফলিক অ্যাসিড থাকে। যা আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তেজপাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যার কিডনি ভালো রাখতে সাহায্য করে। ইউরিক অ্যাসিডের মাত্রা যদি শরীরে বেশি থাকে, তাও কমবে।
- জয়েন্টের ব্যথা কমবে
যদি আপনার জয়েন্টে ব্যথা থাকে, কিডনির পাথর বার করা থেকে হৃদরোগের সমস্যা কমাতে আপনি নিত্যদিন তেজপাতা খেতে পারেন । এই সময়ে পিউরিন জাতীয় খাবার কম খাবেন।
- এই রোগগুলি থেকে মুক্তি পেবেন
তেজপাতা খেলে কাশি, ফ্লু, ব্রংকাইটিস, হাঁপানি, ইনফ্লুয়েঞ্জার মতন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এমনকি যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারাও কিন্তু তা থেকে মুক্তি পাবেন। তেজপাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
- হজম ক্ষমতা বাড়বে
যদি আপনি হজম ক্ষমতা আরও বাড়াতে চান তাহলে ভরসা রাখতে পারেন তেজপাতার উপরে। গ্যাসের যেকোনও সমস্যা কমাতে সাহায্য করে এই শুকনো পাতা।
- ডায়াবেটিসের ঝুঁকি কমবে
যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে বা যারা টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চাইছেন তারা অবশ্যই আজ থেকে খাওয়া শুরু করে দিন তেজপাতা।
- কাশি কমবে
যদি আপনার ঠান্ডা লেগে প্রচুর সর্দি-কাশি হয়। আর আপনি কাশি কমাতে চান তাহলে কিন্তু তেজপাতা জলে দশ মিনিট ফুটিয়ে তারপর যদি সেই জল খান তাহলে আপনার কাশি কমবে।
- মানসিক চাপ কমবে
মানসিক চাপ কমাতে তেজপাতার জুড়ি মেলা ভার। যেহেতু এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই পাতা। মনকেও খুব শান্ত রাখে।
- চুল, ত্বকের সমস্যা কমবে
চুল পড়ার সমস্যা, খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে তেজপাতা। সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা ফেরাতেও তেজপাতা খেতে পারেন। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন , তাহলে তেজপাতা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications