গ্রিন টি খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো নাকি ক্ষতিকর, কী বলছেন বিশেষজ্ঞরা, জানুন
বর্তমানে সকলেই চায়ের পরিবর্তে কিন্তু বেশি গ্রিন টি খান। গ্রিন টি খাওয়া কি আদৌও স্বাস্থ্যের জন্য ভালো? বর্তমান সময়ে সকলেই ওজন কমানোর জন্য গ্রিন টি খাচ্ছেন।
বলা হয়, গ্রিন টি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, ওজন কমাতে চাইছেন, ত্বক ভালো রাখতে চাইছেন তাহলে আজ থেকেই খান গ্রিন টি। গ্রিন টি খাওয়া নিয়ে বিশেষজ্ঞরা কী বলছেন, জানুন।

- ওজন নিয়ন্ত্রণে রাখতে কী করবেন
যারা ওজন কমাতে চাইছেন তারা নিত্যদিন গ্রিন টি খেতে পারেন। পাকস্থলী ভালো রাখতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে, শরীর সুস্থ রাখতে, পেশির ক্ষমতা আরোও বাড়াতে গ্রিন টি খাওয়ার খুব দরকার। সেই সঙ্গে সুগার, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চাইছেন তারাও কিন্তু ভরসা রাখতে পারেন গ্রিন টির উপর। এটা নিয়মিত খেলে আপনার বিপাকের হার বৃদ্ধি পাবে। ফলে ওজনও আসতে আসতে কমতে থাকবে।
- শরীর ডিহাইড্রেট হবে না
বিশেষজ্ঞরা মতে, আপনারা যেকোনোও ঋতুতেই গ্রিন টি খেতে পারেন। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। যদি আপনি গরমেও গ্রিন টি খান তাও আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে আপনার শরীর কখনোই ডিহাইড্রেট হবে না। যে সময় আপনি ক্লান্ত বোধ করতে শুরু করবেন সে সময় গ্রিন টি খেতে পারেন। এটি শরীরে তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। পাবেন শক্তিও।
- হজম ক্ষমতা বাড়াতে কী করবেন
হজম ক্ষমতা বাড়াতে গ্রিন টির জুড়ি মেলা ভার। শরীরের বর্জ্য পদার্থ অপসারণ করতে সাহায্য করে গ্রিন টি। সকালে খালি পেটে গ্রিন টি খাবেন না। সকালে কিছু খেয়ে তবেই কিন্তু গ্রিন টি খাবেন। তাহলে আপনার হজম শক্তি বাড়বে। সন্ধ্যে বা রাতে যেকোনোও সময় এক কাপ গ্রিন টি খেতে পারেন। এতে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন।
- মস্তিষ্ক ভালো রাখতে কী করবেন
যদি আপনি মস্তিষ্ককে ভালো রাখতে চান তাহলে খেতে পারেন গ্রিন টি। এতে আপনার মস্তিষ্ক আরোও ভালো থাকবে, এতে আপনার বুদ্ধি বাড়বে। বাড়বে স্মৃতিশক্তিও।
- মুখের দুর্গন্ধ কমাতে খান এটি
মুখের দুর্গন্ধ কমাতে গ্রিন টি খেতে পারেন। অনেকেরই দাঁতে আর মাড়িতে নানান রকম ইনফেকশন থেকে খারাপ দুর্গন্ধ ছড়ায়। গ্রিন টি খেলে আপনার মুখের দুর্গন্ধ বের হবে না।












Click it and Unblock the Notifications