নিয়মিত এই লাল রঙের সবজি খেলে ভয়ে দূরে পালাবে রোগব্যাধি, বাড়বে না ক্যালোরিও
শাকসবজি খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো তা আমরা সকলেই জানি। তবে তার মধ্যে এমন একটি সবজি রয়েছে যা হল পুষ্টির ভাণ্ডার। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছি, হ্যাঁ ঠিকই ধরেছেন আমি বিটের কথা বলছি!
বিটে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি ৬- এর মতন পুষ্টিগুণ থাকে। যা খেলে শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হয়। এমন কি বড় রোগের ঝুঁকিও কমে। আপনি কি জানেন, নিত্যদিন বিট খাওয়ার উপকারিতা সম্পর্কে।

- রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে
যদি আপনি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে ভরসা রাখতে পারেন বিটের উপর। বিট হল নাইট্রেট সমৃদ্ধ। যা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বা যাদের হার্টের রোগ রয়েছে বা যারা হৃদরোগে ঝুঁকি কমাতে যান বা স্ট্রোকের ঝুঁকি কমাতে চান তারাও নিত্যদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন বিট।
- ওজন নিয়ন্ত্রণে থাকবে
যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে অবশ্যই বিট খাবেন। তবে বিট কিন্তু সেদ্ধ করে খাবেন। ১০০ গ্রাম বিটে ৪৪ গ্রাম ক্যালোরি। ১.৭ গ্রাম প্রোটিন, ০.২ গ্রাম ফ্যাট এবং ২ গ্রাম ফাইবার থাকে। তাই বিট যদি আপনি রোজ খান আপনার পেট কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকবে। সেই সঙ্গে বড় রোগের ঝুঁকিও কমবে।
- শক্তি বাড়বে
বিটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই সবজি খেলে আপনার শরীরের শক্তি বাড়বে। আর শরীরে শক্তি বাড়লে কাজের ক্ষমতা আপনার এমনিই বাড়তে থাকবে। রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিট।
- অন্ত্র ভালো থাকবে
অন্ত্র ভালো রাখতে ভরসা রাখতে পারেন বিটের উপরে। বিট খেলে আপনার খাবার ভালোভাবে হজম হবে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও আন্টিইনফ্লেমেটরি, পটাশিয়াম থাকে। যা আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এমনকি বাতের সমস্যা থেকেও মুক্তি পাবেন আপনি।
- মস্তিষ্ক ভালো থাকবে
মস্তিষ্ক ভালো রাখতে বিটের জুড়ি মেলা ভার। যদি আপনি স্মৃতিশক্তি বাড়াতে চান তাহলে অবশ্যই বিট খেতে পারেন। বিটের তরকারি করে খেতে পারেন। বিট শুধু সেদ্ধ খেতে পারেন। আবার বিটের পরোটা করেও খেতে পারেন। এই সবজি তরকারি করেও খেতে পারেন। তবে আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে বিট খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।












Click it and Unblock the Notifications