কোন লক্ষণগুলি থেকে আপনি বুঝবেন আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে
কোলেস্টেরল এই কথাটির সঙ্গে বর্তমানে সকলেই প্রায় ওতপ্রোতভাবে যুক্ত। কারণ বেশিরভাগ মানুষের শরীরে এখন কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, যার ফলে তাদের নানা রকম শরীরে অসুবিধার সৃষ্টি হতে পারে।

কোলেস্টেরল কয় রকমের হয়
কোলেস্টেরল দুই ধরনের হয়ে থাকে। একটি হল LDL (এল ডি এল ) ও অপরটি হল HDL(এইচ এল ডি)। LDL কোলেস্টেরল হল লো ডেনসিটি, এতে রক্তের ঘনত্বের অনেক কম থাকে, আরেকটি হল HDL কোলেস্টেরল হল যেটিতে রক্তের ঘনত্ব অনেক বেশি থাকে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, যে ব্যক্তির শরীরে কোরেস্টেরলের মাত্রা বেশি থাকে সেই ব্যক্তির হৃদরোগ এবং স্ট্রোকের সম্ভাবনা থাকে।

জানুন প্রাথমিক লক্ষণ
কোলেস্টেরলে প্রাথমিক লক্ষণগুলি সম্পর্কে অনেকেই অবগত নন, কীভাবে বুঝবেন আপনি কোলেস্টেলে আক্রান্ত বা আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বহুগুণ বেড়েছে। জানুন এই প্রতিবেদন থেকে।

হাত, পা ফুলে যাওয়া
চিকিৎসকেদের মতে, যদি কোনও ব্যক্তির শরীরে কোলেস্টেরলের মাত্রা প্রচন্ড পরিমাণে বাড়তে থাকে তাহলে তার নাকের উপর ফুলতে থাকে। শুধু তাই নয় তার হাত, হাটু গোড়ালিও ক্রমশ ফুলতে থাকবে। এর থেকেই আপনি বুঝতে পারবেন আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে। তবে বলা হয় পরিবারের কোনও ব্যক্তি যদি আগে থেকে কোলেস্টেরলে আক্রান্ত হন তাহলে তার বংশধরেদেরও কোলেস্টেরলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

চোখের নীচে দাগ হয়ে যাওয়া
আবার এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের কোলেস্টেরলের মাত্রা শরীরে বেড়ে গেলে তাদের চোখের পাতার নীচে সাদা ছোপ ছোপ দাগ হয়ে যায়। এরকম যদি আপনার সঙ্গে হয় তাহলে আপনি দ্রুত কোলেস্টেরল পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নিন। এর থেকেও অনেক সময় চোখেও কিন্তু নানা রকম অসুবিধার সৃষ্টি হয়।

চোখে অনেক সময় অসুবিধা হয়
বলা হয়, যদি আপনি কোলেস্টেরলে আক্রান্ত হন তাহলে মাঝেমধ্যেই চোখের পরীক্ষা করবেন। কারণ কর্নিয়াল আর্কাস হল চোখের আইরিসের চারপাশের অংশ ফ্যাকাশে হয়ে যায়। যা অতিরিক্ত কোলেস্টেরলের কারণে হয়ে হয়ে থাকে। এর থেকে দৃষ্টি শক্তিও হারাতেও পারেন আপনিও।

পা যন্ত্রনা হয়
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে আপনার প্রায় সময়ই পা ঠান্ডা হয়ে আসবে। শুধু তাই নয়, পা অনেক সময় অবশ হয়ে যায়। অনেকেই ভাবেন, শীতকালে এরকম অনেকের সঙ্গে এমন হয়, অনেকে ভাবেন, ঋতু পরিবর্তনের কারণেই এমন হচ্ছেন, তবে এটি কিন্তু খুব ভুল। কোলেস্টেরলের মাত্রা শরীরে বেড়ে গেলেই গরমকালেও পা কিন্তু ঠান্ডা হয়ে যায়। যদি এমনটা দীর্ঘদিন ধরে আপনার সঙ্গেও হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, না হলে ভবিষ্যতে আপনাকে নানান অসুবিধার সম্মুখীন হতে হতে পারে।

রক্ত সঠিক ভাবে চলাচল করতে পারে না
শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে রক্ত সঠিকভাবে চলাচল করতে পারে না। এই সময়ে শরীরের কিছু কোষে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ও পুষ্টি পায় না। আর সেই কারণেই ত্বক কিন্তু অনেক সময় ফ্যাকাশে হয়ে যায়। আবার বিবর্ণ হয়ে যায়। যদি আপনার শরীরেও এমন হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খান। তাহলে দ্রুত সুস্থ হবেন আপনিও।

আঙ্গুল ও গোড়ালি ফুলে যাওয়া
উচ্চ কোলেস্টেরলের কারণে অনেক সময় পায়ে প্রচন্ড যন্ত্রণা অনুভব হয়। অনেকের শুধু পায় নয়, হাতেও কিন্তু যন্ত্রনা হয়। অনেকের আঙ্গুল এবং গোড়ালি ক্রমশ ফুলে যায়। তবে সেসময় আপনারা যদি বিছানা থেকে পা নীচে ঝুলিয়ে রাখেন তাহলে স্বস্তি পাওয়া যায়। তবে এটি কিন্তু সাময়িক স্বস্তি হয়, এরকম হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।












Click it and Unblock the Notifications