আপনি কি জানেন এই বদভ্যাসের কারণেই আপনি মানসিক অবসাদে ভুগছেন?

বর্তমান সময়ে সকলেরই প্রায় কমবেশি মানসিক অবসাদে ভোগেন। এই সমস্যায় বেশি ভোগেন তরুণ তরুণীরা। জীবনযাত্রার পরিবর্তন বা আর্থিক দুর্বলতার কারণেই যে সকলে মানসিক অবসাদে ভোগেন, তা কিন্তু নয়।

এমন কিছু বদভ্যাস রয়েছে যেগুলির কারণে আপনি মানসিক অবসাদে বেশি ভুগছেন, তাই আগেই এই অভ্যাস এড়ানোর চেষ্টা করুন। কী কী অভ্যাস আপনাকে এড়িয়ে চলতে হবে, জানুন।

Image of a depressed person

  • মদ খাবেন না

এমন অনেকেই রয়েছেন যারা মানসিক অবসাদে ভোগার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে মদ খেতে শুরু করেন । মদ, সিগারেট ছাড়া তারা থাকতেই পারেন না। তাতে কিন্তু তাদের হতাশা আরও বেশি বাড়তে থাকে। নেশা করলেই কিন্তু আপনি মানসিক অবসাদ থেকে বেরোতে পারবেন না। তাতে এই সমস্যা আরও বেশি বাড়তে থাকবে।

  • একা থাকবেন না

যখন আপনার মানসিক চাপ লাগবে বা আপনি মানসিক অবসাদে ভুগবেন সে সময় কখনোই একা থাকবেন না। একা থাকলে মন আরোও বেশি খারাপ হয়। সেই সঙ্গে একাকীত্ব গ্রাস করবে আপনাকে। তাই আপনি সকলের সঙ্গে থাকবেন। না হলে রাস্তায় হাঁটবেন। বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। চিন্তা দূরে রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার মানসিক অবসাদ থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন।

  • বেশি পরিমাণে খাবেন না

এমন অনেক রয়েছেন যারা মানসিক অবসাদে ভোগার সঙ্গে সঙ্গে তারা বেশি পরিমাণে খাওয়া শুরু করে দেন। তাদের খিদে না পেলেও তারা খান। এতে কিন্তু শারীরিক ক্ষতি হয়। এতে অনিদ্রা, বদহজম, পেটের সমস্যা দেখা দেবে। অতিরিক্ত খাওয়াও কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয়।

  • একা বিছানায় শুয়ে থাকবেন না

আপনি কি জানেন মানসিক অবসাদে ভুগলে কখনোও একা থাকতে নেই। তাই এসময় কখনোই বিছানায় একা শুয়ে থাকবেন না। তাই এসময় বাইরে ঘুরতে যাবেন, ব্যায়াম করবেন। যদি কিছু করার না থাকে তাহলে গান চালিয়ে ঘরে নাচবেন। গান শুনবেন, তাতে দেখবেন মানসিক অবসাদ অনেকটা হলেও কমবে।

  • মোবাইল থেকে দূর থাকুন

যখন আপনি ভীষণ চাপে থাকবেন সে সময়ে মোবাইলে গেম খেলবেন না। মোবাইল এড়িয়ে চলার চেষ্টা করুন। না হলে মানসিক চাপ বাড়বে। মানসিক অবসাদ বাড়ির সদস্যদের সঙ্গে সময় কাটাবার চেষ্টা করুন। মানসিক চাপের কারণে সুগার হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। তাই আগেই সাবধান হোন আপনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+