মাত্র এত টুকু সময় ঘুমান কিংখান, তারপরেও এত ফিট! নিজেই জানালেন ডেইলি রুটিন সম্পর্কে
বলিউডের কিং খান মানেই অনুগামীদের কাছে এক আলাদা ভালোবাসা তা বলার অপেক্ষা রাখে না। বয়স বাড়লেও নিজেকে আগের মতনই ধরে রেখেছেন শাহরুখ খান। ৫৮ বছর বয়সেও একদম ফিট থাকেন তিনি। অভিনেতার যে বয়স হু হু করে বাড়ছে, তবে তাঁকে দেখে তা বোঝার উপায় নেই কারোরই ।
রাত জেগে কাজ করেন তিনি। তরুণ তরুণীদেরও টেক্কা দিতে পারেন কিং খান। তবে সকলেরই নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, কীভাবে তিনি এতটা ফিট থাকেন। আর তাছাড়া বলিউডের তারকাদের ডেইলি রুটিন জানবার জন্য অনেক অনুগামীদের মুখিয়ে থাকেন, তা যদি আবার হয় শাহরুখ খান, তাহলে তো আর কোন কথাই নেই।

দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ খান নিজের ডেইলি রুটিনের কথা ভাগ করে নিয়েছেন। জানেন অভিনেতা নিত্যদিনকার রুটিন সম্পর্কে। অভিনেতা জানিয়েছেন, তিনি রোজ ভোর পাঁচটার সময় ঘুমাতে যান। ঘুম থেকে ওঠেন সকাল নটা কিংবা দশটায় অর্থাৎ তিনি ঘুমোন মাত্র চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা।
ঘুম থেকে উঠে তিনি নিত্যদিন আধঘন্টা হলেও ওয়ার্কআউট করে থাকেন। যদি অভিনেতার শুটিং থাকে, তাহলে অনেক সময় তিনি রাত ২ টোর সময়ও শুটিং শেষ করে বাড়ি যান, তারপর তিনি স্নান করেন। তারপর তিনি আবার ওয়ার্কআউট করেন। তারপর সব কাজ শেষ করে তিনি ঘুমাতে যান।
শুনলে অবাক হবেন তিনি সারাদিনে মাত্র একবার খান। একটা কঠিন নিয়মে নিজেকে বেঁধে রেখেছেন অভিনেতা। সেই কারণেই হয়তো তিনি ৫৮ বছর বয়সেও এখনও ফিট। জওয়ান থেকে পাঠান এই সিনেমাতে তাকে দেখলে বোঝা যায় বয়স বাড়লেও তার সৌন্দর্য এখনও কিন্তু কমেনি। খুব শীঘ্রই কিং ছবিতে দেখা মিলবে অভিনেতার।
স্টার ভার্সেস ফুড সিজন ২-এর এক সাক্ষাৎকারে অভিনেতা অনিল কাপুর ফারহা খানকে জিজ্ঞাসা করেছিলেন, শাহরুখ কী খেতে পছন্দ করেন? কারণ তাঁকে বেশিরভাগ সময়ে তন্দুরি চিকেন খেতে দেখা যায়। তাঁকে কখনও ভাত, রুটি খেতে দেখিনি। ভাত, ডাল ভালো ও হালকা খাবার। তবে এটা ঠিক অভিনেতা তন্দুরি চিকেন খেতে ভালোবাসেন। সঙ্গে অবশ্যই তিনি রাখেন কাঁচা পেঁয়াজ।
তবে নিত্যদিন তন্দুরি চিকেন খাওয়া কি ভালো? যদি আমরা রোজকার খাদ্যতালিকা থেকে ভাত, ডাল, শাকসবজি, রুটি সরিয়ে দিয়ে শুধু তন্দুরি চিকেন রাখি তাহলে আমাদের শরীরের পুষ্টির ওপর একটা বড় প্রভাব ফেলতে পারে। তবে আজও বলিউডের কিংখানের জন্য পাগল হাজারও তরুণী।












Click it and Unblock the Notifications