এক মাস আমিষ খাবার না ছুঁয়ে দেখুন তো, শরীর ফিট থাকে কিনা? জানুন ভেজ খাবারের গুণাগুণ

কেউ বা ভীষণ মাছ, মাংস খেতে পছন্দ করেন। আবার কেউ বা নিরামিষ খেতে ভীষণ পছন্দ করেন। তবে শরীরে কিন্তু মাছ, মাংস, ডিম, শাক-সবজি প্রতিটি খাবারেরই খুব দরকার। এমন অনেক রয়েছেন, যারা নিত্যদিন খাবার পাতে মাছ, মাংস রাখেন।

না হলে তাদের খাবার নাকি অসম্পূর্ণ থেকে যায়! তবে আপনি যদি একমাস নন-ভেজ না খান, তাহলে আপনার শরীর কিন্তু ভালো থাকবে। আমিষ খাবার প্রচুর খেলেও কিন্তু অনেক সময় শরীর খারাপ হতে থাকে। এতে উচ্চ ডায়াবেটিস, ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ে। এক মাস নন ভেজ না খেলে শরীরের কী কী পরিবর্তন হয়, জানেন।

veg

  • ওজন কমবে

বিশেষজ্ঞদের মতে, যদি আপনি দ্রুত ওজন কমাতে চান, তাহলে কখনোই আমিষ খাবার খাবেন না। একমাস আমিষ খাবার বন্ধ করলেই আপনি বুঝতে পারবেন আপনার ওজন অনেক কমেছে। যেহেতু আমিষ খাবারে থেকে নিরামিষ খাবারের ক্যালোরি কম থাকে । এতে ফাইবার বেশি থাকে। যে কারণে প্রচুর পরিমাণে শাকসবজি খেলে আপনার পেট ভরা থাকবে। যে কারণে ওজন নিয়ন্ত্রণ থাকবে।

  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে

বিশেষজ্ঞদের মতে, যদি আপনি এক মাস আমিষ খাবার না খান, তাহলে আপনি প্রচুর পরিমাণে শাক-সবজি, পনির ইত্যাদি খাবেন। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার হজম শক্তি বাড়াবে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমিয়ে দেবে। এমনকি মল পরিষ্কার করতে সাহায্য করবে। এতে পেট ভালো থাকবে ও পরিপাকতন্ত্রকে ভালো রাখতে আপনি আমিষ খাবার খেতেই পারেন।

  • কোলেস্টেরলের মাত্রা কমবে

যদি আপনি কোলেস্টেরলের মাত্রা কমাতে চান তাহলে একমাস আমিষ খাবার খাওয়া বন্ধ করুন। এতে আপনার শরীর একদম ফিট থাকবে। হার্ট অ্যাটাকে ঝুঁকি অনেকটাই কমবে। হার্টের কোনও রোগ থাকবে না।

  • ফুলতে থাকবে

বিশেষজ্ঞদের মতে, যে ব্যক্তি নিত্যদিন মাছ-মাংস ও প্রক্রিয়াজাত খাবার খান, তাদের শরীর কিন্তু ক্রমশ ফুলতে থাকে। যদি আপনি একমাস নিরামিষ খাবার খান, তাহলে আপনার শরীর একদমই ফুলবে না। বড় রোগের ঝুঁকি কিন্তু আপনার অনেকটাই কমবে।

  • অলস বোধ করবেন না

শরীরে ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেটের ঘাটতি কখনোই থাকবে না। সেই সঙ্গে আপনি কখনোই অলস বোধ করবেন না। শরীরে সবসময় শক্তি পাবেন। অবশ্যই তাজা শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন। আমিষ খাবার খেলে এগুলি কিন্তু হয় না।

যা খেয়ে অনেকেই কিন্তু অলস বোধ করেন। তাই প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়ার চেষ্টা করুন। তবে আপনি যদি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে অবশ্যই এগুলি করার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+