এই সবজি খেয়ে ক্যানসার থেকে হৃদরোগের ঝুঁকি কমাতে আপনিও পারেন
নিত্য প্রয়োজনীয় একটি সবজির মধ্যে নাম রয়েছে টম্যাটোর। লাল টুকটুকে টম্যাটো পাতে পরলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এটি যে আমরা শুধু খাবারের স্বাদ বাড়াবার জন্যই খাই তা কিন্তু নয়।
জানেন এতে প্রচুর উপকার রয়েছে। বাচ্চা থেকে বয়স্ক ব্যক্তি হাসিমুখে খান এই সবজি।

- কী কী উপাদান থাকে এই সবজিতে
টম্যাটোতে প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সালফারের মত উপাদান থাকে। থাকে গ্লুটাথিয়নও। যা আপনাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তুলবে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যা খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। এতে হজম শক্তিও বাড়বে।
- ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে সাহায্য করে
টম্যাটোতে লাইকোপিন নামক একপ্রকার আন্টি-অক্সিডেন্ট থাকে। যা আপনার হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, এই সবজিতে ভিটামিন সি, সোডিয়াম, ফসফরাস, ক্যালসিয়ামের মতন উপাদান থাকে। থাকে সালফারও। যা আপনাদের রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। শরীরে রক্ত চলাচলের স্বাভাবিক করতেও কাজ করে টম্যাটো।
- স্তন ক্যানসারের ঝুঁকি কমে
গবেষণায় দেখা গেছে, যে সকল নারীরা প্রচুর পরিমাণে টম্যাটো খান। তাঁদের স্তন ক্যানসারের ঝুঁকি অনেক কম। গ্লুটাথিয়ন নামক এক প্রকার আন্টিঅক্সিডেন্ট থাকে এতে। যা আপনার হরমোনের উপর শুভ প্রভাব ফেলে।
- ওজন নিয়ন্ত্রণে রাখে
যদি আপনি আপনার ওজন কমাতে চান তাহলে অবশ্যই খাদ্য তালিকায় রাখুন টম্যাটো। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই এটি ওজন কমাতেও সাহায্য করে।
- হাড় মজবুত রাখে
টম্যাটোতে প্রচুর পরিমাণে ভিটামিন ও ক্যালসিয়াম থাকে। তাই আপনি আপনার হাড় যদি মজবুত করতে চান। তাহলে নিত্যদিন খাদ্য তালিকায় রাখতেই পারেন এই সবজি। ব্রেন হেমারেজের ঝুঁকিও অনেক কমে। এটি শরীরকে ভেতর থেকে শক্তিশালী করতে সাহায্য করে।
- হজমশক্তি বাড়াতে সাহায্য করে
হজম শক্তি বাড়াতে টম্যাটোর জুড়ি মেলা ভার। কারণ এই সবজিতে ক্লোরিন ও সালফার থাকে। যা আপনার হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। শরীর থেকে খারাপ বর্জ্য পদার্থ বার করতে সাহায্য করে এই সবজি। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এই সবজি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications