গরমের সবজি পটল দেখে মুখ সিটকাচ্ছেন, জানেন কি এই আনাজের অবাক করা গুণ সম্পর্কে

গরমকালের সবজি খেতে অনেকেই পছন্দ করেন না। যেমন কুমড়ো, ঝিঙে, পটল এগুলো অনেকেই খেতে চান না। আবার অনেকে ভাত পাতে রাখেন পটল। পটল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো।

এটি খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। শরীর সুস্থ থাকবে। সুগার নিয়ন্ত্রণে থাকবে। গরমকালে কেন পটল খাবেন, জানুন।

vegetables

  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন

পটলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই পটল যদি রোজ খান তাহলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন। যদি পেট বা অন্ত্র ভালো রাখতে চান তাহলে তাও কিন্তু কমবে। মল আপনার নরম থাকবে।

  • রক্তে শর্করার মাত্রা কমবে

পটলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তবে যারা টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন তারা কিন্তু নিত্যদিন পটল খেতেই পারেন।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

আপনি কি জানেন পটলে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করবে। সেই সঙ্গে হজম সমস্যা থেকেও মুক্তি পাবেন।

  • ওজন নিয়ন্ত্রণে থাকে

গরমকালের নিত্যদিন ভাত পাতে পটল রাখেন তাহলে শরীর সুস্থ থাকবে। যদি আপনি ডায়েট করেন তাহলেও কিন্তু খাবার পাতে পটল রাখতে পারেন। কারণ, এতে ক্যালোরির পরিমাণ নেই বললেই চলে। আর এই গরমে পটল খেলে ওজন আপনার নিয়ন্ত্রণে থাকবে।

  • রক্ত পরিষ্কার থাকবে

রক্ত পরিষ্কার করতে পটল রোজ খেতে হবে আপনাকে। কারণ, এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি থাকে। যা আপনার ত্বকের যেকোনও সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে।

  • হার্ট ভালো থাকবে

খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে পটলের জুড়ি মেলা ভার। পটল খেলে আপনার হার্টের যেকোনও সমস্যা থেকে মুক্তি পাবেন। কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকিও। তাই আগেই সাবধান হোন।

  • ত্বক উজ্জ্বল থাকবে

গরমকালে সকলের ত্বক খুব তেলতেল হয়ে যায়। আর এটি থেকে মুক্তি পেতে নিয়মিত ভাত পাতে রাখুন পটল। পটল খেলে আপনার ত্বকে বার্ধক্য সহজে আসবে না। মুখে যদি কোনও দাগ থাকে তাও কিন্তু সহজে কমে যাবে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও বি থাকে। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে পটল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+