সকালে এই মশলা চিবিয়ে খেলে লিভার থাকবে ফাইন, জব্দ হবে হাজারও রোগ, উজ্জ্বল হবে ত্বকও

বহু বছর আগে থেকে লবঙ্গ মশলা হিসেবে ব্যবহার হয়ে আসছে। আয়ুর্বেদশাস্ত্রে লবঙ্গকে অত্যন্ত উপকারী একটি মশলা হিসেবে মনে করা হয়। কারণ লবঙ্গে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

তাই লবঙ্গ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী। লবঙ্গ যদি আপনি নিত্যদিন সকালবেলা খালি পেটে চিবিয়ে খেতে পারেন, তাহলে আপনার লিভার সুস্থ থাকবে। জানুন লবঙ্গ চিবিয়ে খাওয়ার উপকারিতা সম্পর্কে।

clove

  • বড় রোগের ঝুঁকি কমবে

নিত্যদিন লবঙ্গ চিবিয়ে খেলে বড় রোগের ঝুঁকিও কমবে। শুধু তাই নয়, পেটে কোনও সমস্যা থাকবে না। এমনকি গ্যাস, অম্বলের সমস্যাও থাকবে না। লিভার ভালো থাকবে। শরীর থেকে বজ্র পদার্থ বের হয়ে যাবে। হজমের সমস্যা থাকলে তাও দূর হবে।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান, তাহলে আপনি নিত্যদিন লবঙ্গ চিবিয়ে খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থেকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই খালি পেটে নিত্যদিন লবঙ্গ যদি খান, তাহলে রক্তকণিকা ভালোভাবে কাজ করবে।

  • দাঁতের ব্যথা থেকে মুক্তি পাবেন

দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে নিত্যদিন লবঙ্গ চিবোনে খুব ভালো। কারণ লবঙ্গতে ম্যাঙ্গানিজ থাকে। এতে আপনার দাঁতের মাড়িও ভালো থাকবে। এমন কি আপনার মুখে কোন গন্ধও থাকবে না। মাউথ ওয়াশ হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন লবঙ্গ।

  • ত্বক উজ্জ্বল থাকবে

ত্বক সুন্দর ও উজ্জ্বল রাখতে নিত্যদিন আপনিও চিবোতে পারেন লবঙ্গ। কারণ, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এতে থাকে কার্বোহাইড্রেট, থাকে ভিটামিন, তাই এটি আপনার ত্বকের জন্য খুব ভালো। পুজোর আগে ত্বকের জেল্লা ফেরাতে আপনিও রোজ সকালে খান লবঙ্গ।

  • নিংশ্বাসের দুর্গন্ধ দূর হবে

অনেকেরই নিঃশ্বাস থেকে খুব দুর্গন্ধ বেরোয়। যদি আপনি নিঃশ্বাস থেকে দুর্গন্ধ এড়াতে চান তাহলে নিত্যদিন মুখে লবঙ্গ দিয়ে চিবোতে পারেন। এটি কিন্তু খুব ভালো। তাছাড়াও আপনার দাঁতের মাড়ি শক্ত হবে।

  • হাড় মজবুত থাকবে

হাড় মজবুত রাখতে লবঙ্গের জুড়ি মেলা ভার। কারণ প্রত্যেকদিন সকালে যদি আপনি লবঙ্গ চিবিয়ে খান, আপনার হাড় মজবুত হবে। কারণ এতে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ থাকে।

  • বাতের সমস্যা থেকে মুক্তিও পাবেন

যদি আপনার বাতের ব্যথা থাকে, আর তা কমাতে চান তাহলে নিত্যদিন খালি পেটে খান লবঙ্গ। এতে পায়ের ফোলাভাব থাকলে তাও দূর হবে। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+