শরীর সুস্থ রাখতে দাওয়াই হিসাবে খেতেই পারেন মৌরির জল, কতটা উপকারী, জানুন বিস্তারিত
গরম পড়তে আর বেশি দিন বাকি নেই। আর এসময় সকলেই পেট ঠান্ডা করবার জন্য মৌরি ভেজানো জল খেয়ে থাকেন। কেউ কেউ সঙ্গে মিছরিও দেন। খালি পেটে যদি আপনি মৌরির জল খান তাহলে পেট কিন্তু খুব ঠান্ডা থাকবে।
মৌরির স্বাস্থ্যগুণ সম্পর্কে অনেকেই জানেন না। আপনি কি জানেন রোজ মৌরি ভেজানো জল খেলে আপনার হজম ক্ষমতা বাড়বে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। এমন কি মুখের দুর্গন্ধ দূর হবে, ওজনও কমবে। তাহলে জানুন মৌরির জল খাওয়ার উপকারিতা সম্পর্কে।

- হজম শক্তি বাড়বে
যদি আপনি আপনার হজম শক্তি আরোও বাড়াতে চান তাহলে নিত্যদিন খেতে পারেন মৌরি ভেজানো জল। এতে প্রচুর পরিমাণে ফেনচোন, এস্ট্রাজোল ও অ্যানেথোল তিনটি উৎসেচক থাকে। যা আপনার উপাদানগুলি পাচক রসকে আরও শক্তিশালী করে তোলে। এর ফলে আপনার খাবার হজম খুব দ্রুত হবে।
- ওজন নিয়ন্ত্রণে থাকে
যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে নিত্যদিন মৌরি ভেজনো জল খান। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার চেহারা কমাতে সাহায্য করবে। শুধু তাই নয়, আপনি নিজেকে ফিট রাখতেও এই মৌরির জলের উপর ভরসা রাখতে পারেন।
- রোগ প্রতিরোধের ক্ষ্মমতা বাড়বে
মৌরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফ্ল্যাভোনয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যদি আপনি রোজ এই মৌরি ভিজিয়ে জল খান, তাহলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা হু হু করে বাড়বে। সর্দি-কাশি থেকে মুক্তি পাবেন। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে।
- চোখের দৃষ্টি বাড়বে
মৌরিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। যা আপনার চোখকে ভালো রাখতে সাহায্য করবে। এমনকি চোখের দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করবে। রেটিনাকে ভালো রাখবে। তাই চোখ ভালো রাখতে ভরসা রাখতেই পারেন এক গ্লাস মৌরির জলের উপর।
- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখবে
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে মৌরির জল খেতে পারেন। যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা মৌরির জল খেতে পারেন। এটি খাওয়া খুব ভালো। তবে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাঁরা বেই জলে মিছরি দেবেন না।
- পেট ফাঁপা কমবে
যদি পেট ফাঁপার মতন সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই এক গ্লাস মৌরির জল খান। তাহলে এতে পেটে অস্বস্তি কমবে। পেট ব্যথা থাকলে তাও কিন্তু দ্রুত কমবে।
- পেটে ব্যথা কমবে
পিরিয়ডসের সময় অনেকের পেটে প্রচুর পরিমাণে ব্যথা হয়। আর সেটি থেকে মুক্তি পেতে আপনি মৌরির জল খেতে পারেন। কারণ এতে অ্যান্টিস্পাসমোডিক বৈশিষ্ট্য থাকে।
- মুখের দুর্গন্ধ দূর করে
মৌরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে। যা মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে। দীর্ঘদিন আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে এবং কোন ভাবেই সেটি না যায় তাহলে কিন্তু মৌরি ভেজানো জল খেতেই পারেন।
- ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে
মৌরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকে। তাই আপনি যদি ত্বক ভালো রাখতে চান ও ত্বক আরোও উজ্জ্বল করতে চান। তাহলে মৌরি ভেজানো জল খেতে পারেন। যদি আপনি কোন রোগে আক্রান্ত থাকেন তাহলে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications