সারাদিনে কতবার ব্রাশ করা ভালো, দাঁত ও মাড়ির ব্যথা থেকে মুক্তি পেতে কী করবেন

মুখের পরিচ্ছন্নতা বজায় রাখতে ও দাঁত ব্যথা থেকে রেহাই পেতে নিত্যদিন অন্তত দু’বার করে ব্রাশ করা খুব দরকার। তবে চিকিৎসকরা বলছেন, ব্রাশ করার কিন্তু কোনও সময় হয় না।

প্রতিদিন ব্রাশ করলে আপনার দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারের কুচি কিন্তু বেরিয়ে যাবে। না হলে দাঁতের প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা শুরু হবে। মুখের ভিতর সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে ও দাঁতের সমস্যাও বাড়তে পারে। ব্রাশ করার উপকারিতা সম্পর্কে, জানুন।

brushing

  • কোন সময়ে ব্রাশ করা ভালো?

অনেকেই রাতে ব্রাশ করেন, কিন্তু সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করেন না, তা কি আদৌও ভালো? না সকালে ব্রাশ করা ভালো, জানুন। রাতের বেলা ব্রাশ না করলে দাঁতের ফাঁকে খাবারের কুচি আটকে আমাদের মুখে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। যা দুর্গন্ধের সৃষ্টি করে। ঘুমানোর আগে ব্রাশ করলেই ব্যাকটেরিয়া বৃদ্ধি হবে না। সেই সঙ্গে সকালবেলা মুখ দিয়ে কোনও গন্ধও বেরোবে না। তবে রাতের বেলা , সকালবেলাও কিন্তু দাঁত মাজা উচিত। কারণ মুখের ভেতর যে লালা থাকে তা দাঁত মাজা ও মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে তা কিন্তু বের হয়ে যাবে।

  • অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়

যখনই আমরা খাই না কেন, চিনি বা স্টার্চ জাতীয় খাবার আমাদের দাঁতে জমে যায়। তাই ঘুমানোর সময় এই ব্যাকটেরিয়া দাঁতে অ্যাসিডের মাত্রাকে বাড়িয়ে তোলে। যে কারণে ঘুমানোর আগে ব্রাশ করলে দাঁতের ক্ষয় রোধ করা যাবে।

  • মাড়ি ভালো থাকে

আপনি কি জানেন, দাঁতের মাড়ি ভালো রাখতে নিত্যদিন ব্রাশ করা দরকার। কারণ যদি আপনি ব্রাশ না করেন, বা দাঁত যদি পরিষ্কার না রাখেন, তাহলে মাড়িতে নানান ধরনের রোগ হতে পারে। আর মাড়ির সমস্যা হলে দাঁতের সমস্যা হবেই। এমন কি আপনার দাঁতে যন্ত্রনাও শুরু হয়ে যাবে।

  • ব্যাকটেরিয়া

চিকিৎসকেরা বলছেন, রাতে নিয়মিত ব্রাশ না করলে আপনার মুখে ব্যাকটেরিয়া জন্মাবে, ঠিকই। সেই সঙ্গে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করলে আপনার খাবারের স্বাদ ভালোভাবে পাবেন। রাতে বেলায় জমে থাকা ব্যাকটেরিয়া মুখে খারাপ স্বাদের কারণ হতে পারে অনেক সময়। যে কারণে পরের দিন সকালবেলা আপনি মুখে খাবারের স্বাদ ভালোভাবে নাও পেতে পারেন।

  • ব্যথা থেকে মুক্তি পাবেন

নিত্যদিন রাতে ব্রাশ আর সকাল বেলা ব্রাশ করলে দাঁত ভালো থাকে। মুখ পরিষ্কার থাকে। মুখে কোনও রকম ব্যথা, অস্বস্তি হয় না। এমনকি রাতেও ঘুম আপনার ভালো হবে। তাই ঘুমোনোর আগে আপনিও কিন্তু নিত্যদিন রাতে ব্রাশ করতে পারেন। এতে আপনার দাঁতে ও মাড়ি যদি ব্যথা থাকে, তাও কিন্তু দ্রুত কমবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+