হাজারও রোগ থেকে নিস্তার দিতে পারে শঙ্খের ফুঁ, নিত্যদিন বাজিয়ে দেখুন তো উপকার পান কিনা?

প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই কিন্তু শঙ্খ থাকে। আর শঙ্খ কিন্তু শুভ কাজে ব্যবহার করা হয়। আমরা নিত্যদিন ঠাকুর পুজোর সময় শঙ্খ বাজাই। প্রত্যেকদিন সকাল, সন্ধ্যা শঙ্খ বাজালে শরীর ভালো থাকে।

শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, শঙ্খ বাজানো স্বাস্থ্যের জন্য খুব ভালো। শঙ্খের আওয়াজে শরীর ভালো থাকে। আবার শঙ্খে ফুঁ দিলে শরীর কিন্তু আরও ভালো থাকে। জানুন নিত্যদিন শঙ্খ বাজানোর উপকারিতা সম্পর্কে।

blowing conch

  • মানসিক চাপ কমবে

যদি আপনি মানসিক চাপ কমাতে চান তাহলে নিত্যদিন শঙ্খে ফুঁ দিন। এতে আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। শুধু তাই নয়, হার্টও ভালো থাকবে।

  • শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পাবেন

অনেকেরই শ্বাসকষ্টের মতো সমস্যা রয়েছে, তা থেকে মুক্তি পেতে নিত্যদিন বাজান শঙ্খ। এতে কিন্তু আপনার শ্বাসকষ্টের সমস্যা দ্রুত কমবে। তাহলে নিত্যদিন শঙ্খে ফুঁ দিন, অন্তত দুবার করে ফুঁ দিন।

  • ব্যায়াম

শঙ্খ বাজানো কিন্তু খুব ভালো ব্যায়াম। এতে কিন্তু আপনার গলায় কোনও সমস্যা থাকলে সেটা থেকেও বের হতে পারবেন আপনি।

  • জিভের জড়তা কাটবে

বিশেষজ্ঞরা বলছেন, যদি আপনার কথা বলতে জড়তা থাকে। মানে জিভের জড়তার কারণে অনেকেরই কথা বলতে সমস্যা থাকে। তারা যদি নিত্যদিন শঙ্খ বাজান, তাহলে কিন্তু এই সমস্যা থেকে বের হতে পারবেন।

  • তরুণ থাকবেন

সকলেই প্রায় তরুণ থাকতে চান অর্থাৎ বয়সকালেও তরুণ থাকতে চান, যদি আপনিও এমন চান তাহলে নিত্যদিন শঙ্খে ফুঁ দিন। এতে আপনার অক্সিজেনের অভাব দূর হবে। যে কারণে শরীরে ক্লান্তিও থাকবে না।

  • ত্বক ভালো থাকবে

ত্বক ভালো রাখতে চাইছেন, তাহলে নিত্যদিন শঙ্খে ফুঁ দিন। কারণ যখন আপনি শঙ্খে ফুঁ দেবেন, তখন মুখের রক্ত সঞ্চালন খুব ভালো হবে। যে কারণে আপনার ত্বকে কোলেজেন সক্রিয়ভাবে কাজ করবে। ত্বক ভালো থাকবে।

  • রোজ ক’বার বাজাবেন শঙ্খ

শঙ্খ বাজানো ব্যায়ামের মতো। যা বাজালে আপনার শরীর সুস্থ থাকার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা কমবে। তবে শঙ্খ বাজানোর আগে অবশ্যই জল দিয়ে শঙ্খ ভালোভাবে ধুয়ে নেবেন। তারপরে ঠোঁটের কাছে আসতে আসতে নিয়ে যাবেন, গভীরভাবে শ্বাস নেবেন। নিয়মিত অন্তত দুই থেকে তিনবার এমন করুন। এতে দেখবেন আপনার শরীর সুস্থ থাকবে।

  • শ্বাসকষ্টের সমস্যা কমবে

বিশেষজ্ঞদের মতে, একমাস যদি আপনি নিত্যদিন শঙ্খ বাজাতে পারেন, তাহলে যারা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তা থেকে বের হতে পারবেন। এতে শ্বাস খুব ভালোভাবে নেওয়া যায়। তবে অন্য কোনও রোগে আক্রান্ত থাকলে শঙ্খ বাজাতে পারবেন কিনা তা চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+