বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীর সংখ্যা, রোগের লক্ষণ, জানুন প্রতিরোধের উপায়

গরমের প্রচন্ড দাবদাহে মশার উৎপাত কিন্তু একদমই কমেনি। এসময় মশার প্রকোপ বেড়েছে। যদি মশার কামড়ের ব্যথা কয়েক সেকেন্ডের মধ্যে চলে যায়, এবং সেই জায়গা ফুলতে থাকে তাহলে আগেই সাবধান হোন। মশার হুল শরীরে ফুটলে তা কিন্তু খুব শরীরের জন্য খুব ক্ষতিকর।

যা আপনাকে ভেতর থেকে অসুস্থ করে দিতে পারে। মশা বাহিত রোগগুলি অত্যন্ত বিপজ্জনক। তবে রোগের ঝুঁকি এড়াতে সাবধানতা অবলম্বন করুন। মশার কামড়ে ডেঙ্গু , ম্যালেরিয়া, চিকুনগুনিয়া হয়। এই সময় উত্তরাখণ্ডে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রকোপ বাড়ছে। সেখানকার স্বাস্থ্য বিভাগ একটি পরামর্শ জারি করেছে। মশা বাহিত রোগপ্রতিরোধ করতে মানুন এই টিপসগুলি। ডেঙ্গু হলেই বা বুঝবেন কীভাবে।

mosquito

  • ডেঙ্গু


১) হঠাৎ করে জ্বর আসা।

২) চোখের পিছনে প্রচন্ড পরিমাণে ব্যথা হওয়া।

৩) জয়েন্টে ও পেশিতে ব্যথা হওয়া।

৪) বমি বমি ভাব থাকা। আবার অনেকের বমিও হয়।

৫) জ্বর শুরুর দিন থেকে তিন চার দিন গায়ে প্রচুর পরিমাণে ফুসকুড়ি হতে থাকে। এই লক্ষণ গুলি হলে বুঝবেন আপনি ডেঙ্গু রোগে আক্রান্ত।

  • চিকুনগুনিয়া

চিকুনগুনিয়া সংক্রমণের সাধারণ লক্ষণ হল- যদি আপনি চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হন তাহলে আপনার প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা হবে। ধুম জ্বর আসবে, পেশিতে ব্যথা হবে। জয়েন্ট ফুলে যাবে এবং গায়ে ফুসকুড়ি হতে থাকে।

ডেঙ্গু রোগের তুলনায় চিকনগুনিয়াতে ফোলা এবং ব্যথা প্রচণ্ড বেশি হয়। যে সকল ব্যক্তি এই রোগে আক্রান্ত হন তার হাড়ে প্রচন্ড ব্যথা হয়। ডেঙ্গু হলে অনেক সময় ব্যক্তির শ্বাস নিতে কষ্ট হয়। আবার প্রচুর রক্তপাত হতেও দেখা যায়। তাই আগেই সাবধান হোন।

মশা বাহিত রোগ থেকে কীভাবে বাঁচবেন

১) সন্ধের পর বাইরে কাজ ছাড়া বেরোবেন না।

২) ঘরে জানলা দরজা বন্ধ করে রাখার চেষ্টা করুন।

৩) বাড়ির চারপাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করুন। কোনও ফাঁকা জায়গায় জল জমতে দেবেন না।

ডাবলু এইচওর (WHO) রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬.৫ মিলিয়ন মানুষ। যার মধ্যে ৭৩০০ জনের মৃত্যু হয়েছে। তবে চিকুনগুনিয়ায় মৃত্যুর সংখ্যা খুব কম। তবে মশা বাহিত রোগ থেকে বাঁচতে সাবধানে থাকুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+