গরমে নাজেহাল হয়ে পড়ছেন, শরীর সুস্থ রাখতে এই সময়ে কী করবেন, আর কী করবেন না, জানুন
গ্রীষ্মের প্রখর সূর্যালোকের কারণে বাড়ির বাইরে কাজ ছাড়া প্রায় কেউ বেরোতে চাইছেন না। এসময় উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, তেলেঙ্গানা, অন্ধপ্রদেশের মত জায়গাতে ৪২ থেকে ৪৫ সেলসিয়াস পৌঁছেছে গরম। আর তাছাড়া এসময়ে ডায়াবেটিস বা যারা হার্টের সমস্যায় ভুগছেন বা যাদের রক্তচাপ বেশি তাঁদের কিন্তু খুব সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
বিশেষজ্ঞদের মতে, গরম আর সূর্যের তাপের কারণে ত্বকেও নানান সমস্যা দেখা দিচ্ছে সকলের। আর এই কারণেই বমি, ডায়রিয়া, শরীর দুর্বল হচ্ছে অনেকের। আবার অনেকের প্রেসার কমে যায়। বমি বমি ভাব লাগে। তাই এসময় শরীর সুস্থ রাখতে হয়। আবার এমন অনেক কাজ রয়েছে এসময় আপনি করতে পারবেন। আবার অনেক কাজ রয়েছে যা আপনি করতে পারবেন না। দেখুন কী করবেন আর কী করবেন না।

১) গরমের সময় শরীরকে হাইড্রেট রাখুন। যত পারবেন জল খাবেন। তবে বাইরের কেমিক্যাল যুক্ত পানীয় এড়িয়ে চলার চেষ্টা করুন।
২) গরমকালে সুতির ঢিলেঢালা পোশাক পরুন। এতে আপনার শরীর ঠান্ডা থাকবে ।একদম টাইট পোশাক পড়বেন না।
৩) রাস্তায় বেরোলে ফুলহাতা জামা কাপড় পড়ার চেষ্টা করুন। যাতে সূর্যের আলো আপনার বেশি গায়ে না লাগে।
৪) যদি আপনি গরমের হাত থেকে বাঁচতে চান তাহলে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না।
৫) দুপুর রোদে, গরমে বাচ্চাদের গাড়ি করেও ঘুরতে নিয়ে যাবেন না। এতে তাঁরা অসুস্থ হয়ে পড়তে পারে। তাই আগেই সতর্ক হোন।
৬) এই সময়ে কোনো কারণে মদ খাবেন না। এতে আপনার শরীর ডিহাইড্রেট হতে পারে।
৭) এই মরসুমে দিনের বেলা সরাসরি সূর্যালোকের সংস্পর্শে না আসার চেষ্টা করবেন।
৮) গরমে শরীর সুস্থ রাখতে বারবার জল খান, সেই সঙ্গে তাজা ফল খান। নিয়মিত খান পুষ্টিসম্মত খাবার।
৯) বাড়ির বাইরে বেরোলে ছাতা, টুপি ব্যবহার করুন। কোথাও দাঁড়ালে ছায়ায় দাঁড়াবেন।
১০) গরমের মরসুমে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এই সময়ে রাস্তায় শরীর খারাপ লাগলে চিকিৎসকের পরামর্শ নেবেন। সঙ্গে সব সময় জল, ছাতা রাখুন। পারলে নুন, লেবু, চিনির শরবত রাখুন।












Click it and Unblock the Notifications