পিরিয়ডের সময় বারবার মেজাজ হারিয়ে ফেলছেন, মুড সুইংয়ের সমস্যা বাগে রাখতে কী করবেন
মাসের কয়েকটা দিন মহিলাদের খুব কষ্ট হয় অর্থাৎ তারা পিরিয়ডের কষ্টে ভোগেন। তাছাড়া যাদের পিরিয়ডের সমস্যা রয়েছে তাদের কিন্তু পেটে ব্যথা হয়। আবার অনেক সময়ে অনেকের পেটে জ্বালা হয়। হরমোনের তারতম্যের কারণে আবার অনেক সময় মুড সুইং হতে থাকে অর্থাৎ মেজাজ ঘন ঘন পরিবর্তন হতে থাকে।
বিশেষজ্ঞদের মতে শরীরে হরমোনের তারতম্যের কারণেই এমন সমস্যার শিকার হন মহিলারা। যদি আপনার এই পিরিয়ডস হওয়ার সময় মেজাজ পরিবর্তন হতে থাকে। তাহলে কিন্তু আগেই সাবধান হোন। এই সময় মানসিক চাপ কমান। পিরিয়ডের সময় মেজাজ ঠিক রাখতে বা মুড সুইং কমাতে এগুলি করা এড়িয়ে চলুন।

- অ্যালকোহল (মদ)
এই সময়ে অ্যালকোহল খাবেন না। এতে আপনার মেজাজের পরিবর্তন হবে। নিজেকে শান্ত রাখতে পারবেন না। শরীর প্রচন্ড খারাপ লাগবে। এমনকি মানসিক চাপও বাড়তে থাকে। তাই আগেই সাবধান হোন আপনি।
- চিনি জাতীয় খাবার
পিরিয়ডের সময় চিনি খাওয়া কমিয়ে দিন, চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলে আপনার শক্তি শরীরে কমতে থাকবে। মিষ্টির পরিবর্তে সুষম খাবার খান। এতে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। পেটে ব্যথা থাকলে তা থেকেও মুক্তি পাবেন।
- পর্যাপ্ত পরিমানে ঘুমান
এই পিরিয়ডের সময় আপনাকে ভালোভাবে ঘুমাতে হবে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে। যা হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে ও মেজাজ পরিবর্তনের উপর বিশেষ প্রভাব ফেলে। এই সময়ে আপনার ঘুম যাতে ভালো হয় সেদিকে নজর রাখুন। না হলে শরীর কিন্তু খুব ক্লান্ত লাগবে।
- ব্যায়াম করুন
পিরিয়ডের সময় নিয়মিত ব্যায়াম করুন অর্থাৎ এতে আপনার এন্ডোরফিন শরীর থেকে নিঃসৃত হবে। এই হরমোন শরীর থেকে নিঃসৃত হলে আপনার মেজাজ খুব ভালো থাকবে। মানসিক চাপ কমবে। যদি ব্যায়াম করতে না পারেন অন্তত হাঁটবেন।
- ডায়রিতে পরের দিনের রুটিন লিখুন
যখন আপনার পিরিয়ডের সময় প্রচন্ড কষ্ট হবে, মানসিক চাপ বাড়তে থাকবে। সে সময় চিন্তা ভাবনার পরিবর্তন আনুন । পরের দিন কোনও কাজ করবেন সেগুলি একটি ডায়েরিতে লিখে রাখুন। এতে দেখবেন আপনার মানসিক চাপ আগের থেকে অনেকটাই কমবে। আপনার পেটে যে ব্যথা হচ্ছে তা আপনি ভুলে থাকতে পারবেন।
- টিভি দেখুন
এই সময়ে মেজাজ ঠিক রাখতে টিভি দেখুন, বাড়ির লোকেদের সঙ্গে গল্প করুন। এতে মানসিক চাপ কমবে। শরীর সুস্থ থাকবে। মন থেকে খারাপ চিন্তা দূরে রাখুন। ভারী কাজ করা এই সময়ে এড়িয়ে চলুন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications