বর্ষাকালে সাপ কামড়ালে কী করবেন, আর কী কী করবেন না, সতর্ক থাকুন এইভাবে
বর্ষাকালে সাপ কামড়ানোর ঘটনা বাড়ে। গ্রামের দিকে কিন্তু প্রায় প্রতি বছরই হাজার হাজার মানুষকে সাপের কামড়ায়। যে কারণে অনেকেরই মৃত্যু হয়।
সাপ কামড়ালে কী কী করতে হয়। তা হয়তো অনেকেই জানেন না। সাপ কামড়ালে কী করবেন, আর কী করবেন না, জানুন।

সাপ কামড়ালে কী কী করণীয়, জানুন
- শান্ত থাকবেন, আতঙ্কিত হবেন না। সাপ কামড়ালে শরীরে অ্যাড্রিনালিনের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। যে কারণে বিষ কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে।
- কখন কোনও ব্যক্তিকে সাপ কামড়ায় সেই জায়গায় জল ও সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবেন। এতে কিন্তু মৃত্যুর ঝুঁকি কিছুটা হলেও কমে।
- যেই জায়গায় সাপ কামড়াবে সেই জায়গায় কিছু দিয়ে বেঁধে দিন। যাতে বিষ উপরের দিকে উঠে সারা শরীরে ছড়িয়ে না পড়তে পারে।
- তারপরে রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান। যত তাড়াতাড়ি সম্ভব তাকে ওষুধ দিন।
- সাপ যদি বিষাক্ত হয় তাহলে তাকে অ্যান্টি-ভেনম ইনজেকশন নিন।
সাপ কামড়ালে কী কী কাজ করবেন না, জানুন
- সাপ কামড়ালে সেই কামড়ানো জায়গায় কাটবেন না বা কোনও কিছু দিয়ে চিড়বেন না। এতে কিন্তু বিষ শরীরে ছড়িয়ে পড়তে পারে।
- অনেকেই সাপ কামড়ানোর জায়গায় মুখ নিয়ে চুষতে শুরু করেন। যে কারণে যে ব্যক্তি টানছেন তার কিন্তু শরীরে বিষ ঢুকে যাবে। তাই আগেই সাবধান হোন।
- কামড়ানো জায়গায় কখনও শক্ত ব্যান্ডেজ বাধবেন না। তাহলে কিন্তু রক্ত চলাচল বন্ধ হতে পারে।
- সাপ কামড়ানোর পর কখনোই মদ বা ক্যাফেইন জাতীয় কোনও খাবার রোগীকে খাওয়াবেন না। এতে বিষের প্রভাব আরও বাড়তে পারে।
- সাপ কামড়ালে বাড়িতে চিকিৎসা করবেন না, দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যান। তবেই কিন্তু রোগী তাড়াতাড়ি সুস্থ হবেন।
কীভাবে নিজেকে সতর্ক রাখবেন
- বর্ষাকালে সাপকে বিরক্ত করবেন না। সাপ যদি কোথাও থাকে, তাকে ঢিল ছুড়বেন না। তাহলে কিন্তু সেই সাপ আপনাকে কামড়াতে পারে। আগে এই সাবধান হোন আপনি।
- বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এতে সব সাপের লুকিয়ে থাকার জায়গা অনেকটা কমে যাবে।
- কোথাও যদি সাপ দেখেন, তাহলে তাড়াতাড়ি সেখান থেকে চলে যাবেন। তার সঙ্গে লড়াই করার চেষ্টা করবেন না।












Click it and Unblock the Notifications