Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এরা শত্রুর থেকেও ভয়ঙ্কর, জীবনে এমন বন্ধুদের এড়িয়ে চলাই শ্রেয়, আপনারও কি আছে?

প্রত্যেকটি মানুষের জীবনে ভালো বন্ধু থাকাটা খুব জরুরী। যারা সুখে, দুঃখে আমাদের পাশে থাকবে। আমাদের অনেক সাহায্য করবে। তবে আপনি কি জানেন, ভালো বন্ধুর মধ্যেও কিন্তু লুকিয়ে থাকে অনেক শত্রুও। যারা আপনার ক্ষতি করবার জন্যই বসে থাকেন।

এই ধরনের লক্ষণ যদি আপনার কোনও বন্ধুর মধ্যে থাকে, তাহলে কখনোই তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন না। তাদের এড়িয়ে চলার চেষ্টা করুন। কারণ এতে আপনার জীবনে অনেক বড় ক্ষতি হতে পারে। দেখুন কোন কোন বন্ধুদের থেকে দূরে থাকবেন।

Friends

  • স্বার্থপর বন্ধু

যদি আপনার বন্ধু খুব স্বার্থপর হয় অর্থাৎ নিজের কাজ হাসিল করবার জন্য সব সময় আপনার পাশে থাকেন এবং আপনার কোনও দরকারে যদি আপনাকে সাহায্য না করে বা আপনাকে নিয়ে কখনও চিন্তা না করে, তাহলে তিনি কিন্তু কখনোই আপনার সত্যিকারের বন্ধু নয়।

  • হিংসা করা

অনেকেই রয়েছে যারা অন্যের সুখ ও সাফল্য দেখে হিংসা করেন। অন্য ব্যক্তির আত্মবিশ্বাস কিন্তু তাঁরা ভাঙতে চান। যদি আপনার বন্ধু আপনার সঙ্গে এমন করে তাহলে সেই বন্ধুর থেকে দশ হাত দূরে থাকার চেষ্টা করুন। কারণ সেই বন্ধু আপনার প্রকৃত বন্ধু নয়।

  • দোষ খোঁজা

যদি দেখেন আপনার কোনও বন্ধু সবসময় আপনার মাথায় খারাপ চিন্তা ঢোকাবার চেষ্টা করছেন বা সবসময় আপনার দোষ খুঁজে বার করার চেষ্টা করেন, আর আপনাকে কারণে অকারণে ছোট করার চেষ্টা করছেন। আর আপনিও প্রায় সময় হতাশ হয়ে পড়েন, তাহলে সেরকম বন্ধু থাকলে আজই তাকে ত্যাগ করুন।

  • গুজব ছড়ানো বন্ধু

যেমন অনেক লোক আছেন যারা গুজব ছড়ান। যদি আপনার বন্ধু আপনার সঙ্গে কোনও কারণ ছাড়াই খারাপ কথা বলেন । লোকের কাছে আপনার সম্পর্কে খারাপ কথা বলে গুজব ছড়ান। তাহলে তেমন বন্ধু থাকার থেকে না থাকা ভালো। এই ধরনের বন্ধুদেরকে কখনোই আপনার ব্যক্তিগত জীবনের কোনও কথা বলবেন না।

  • প্রতারক বন্ধু

যেকোনও বন্ধুত্ব বিশ্বাসের ওপর ভিত্তি করেই থাকে। যদি আপনার বন্ধু আপনাকে বিশ্বাস করতে না পারে, তাহলে সেই বন্ধুত্ব বেশি দিন স্থায়ী হবে না। সে বারবার আপনার সঙ্গে প্রতারণা করবে। তার সঙ্গে আপনার সম্পর্ক না রাখাই ভালো। এতে আপনার জীবনেও নানান সমস্যা আসতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+