গরমকালে শিশুদের মশলাদার খাবার খেতে দেওয়া কতটা ক্ষতিকর, জানেন
গরমকালে ভুল করেও শিশুদের মশলাদার খাবার খাওয়াবেন না। এতে তাদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। এমনকি পরিপাকতন্ত্রের ওপর খারাপ প্রভাব পড়ে। বর্তমান সময়ে শিশুরাও কিন্তু বাড়ির বড়দেরকে দেখে মশলাদার খাবার খেতে শুরু করে দেয়।
এতে তাদের পরিপাকতন্ত্র ক্রমশ দুর্বল হয়ে পড়ে। অতিরিক্ত গরমের কারণে তাদের বমি হতে পারে। শরীর ডিহাইড্রেট হতে পারে। এমনকি বদহজম হওয়ার সম্ভাবনাও থাকে। যা কিন্তু শিশুর শরীরে খারাপ প্রভাব ফেলে।

- অম্বল হতে পারে
শিশুরা যদি গরমকালে মশলাযুক্ত খাবার খায় তাহলে তাদের বুক জ্বালা হতে পারে। মশলা খেলে পেটে আলসার বা অম্বল হওয়ার সম্ভাবনা থাকে। তাই তাদের গরমে মশলা জাতীয় খাবার দেওয়া এড়িয়ে চলুন।
- কোষ্ঠকাঠিন্যের সমস্যা
বর্তমান সময়ে শিশুরা কিন্তু এমনিতেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগে। এর পেছনে বড় কারনই হল তাদের জাঙ্ক ফুড, মশলাদার খাবার। এতে শিশুর মল ক্রমশ শক্ত হয়ে যায়। গরমকালে যদি আপনি তাদেরকে মশলাযুক্ত খাবার খেতে দেন তাহলে কিন্তু তাতে তার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। অন্ত্রেও নানান সমস্যা দেখা দেবে। তাই আগেই সাবধান হোন।
- আলসার হতে পারে
বেশি মশলাদার খাবার খাওয়ানোর ফলে তাদের মুখে ঘা হতে পারে। এই মুখের ঘাকে আলসার বলা হয়। আলসার হলে মুখে জ্বালা অনুভব হয়। এতে কিন্তু শিশুর শরীর ক্রমশ খারাপ হতে থাকে। তাই আগেই সাবধান হোন আপনি।
- পেট খারাপ হতে পারে
গরমকালে শিশুকে যদি মশলাদার খাবার দেন তাহলে তার পেট খারাপ হতে পারে। শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে। পেটব্যথা হবে। পেটে নানান সমস্যা দেখা দিতে পারে। বমি হতে পারে। গ্যাস-অম্বলের সমস্যা বাড়তে পারে। তাতে শিশুর শরীর ক্রমশও খারাপ হতে থাকবে। সেই সঙ্গে শিশুর কিন্তু ওজনও বাড়তে পারে। তাই মশলাযুক্ত খাবার গরমে শিশুদের দেওয়া এড়িয়ে চলাই ভালো। এতে তাদের শরীর সুস্থ থাকবে।












Click it and Unblock the Notifications