আসছে বর্ষা! পেটের বারোটা বাজাতে না চাইলে এই সবজিগুলি থেকে দূরে থাকুন
বর্ষা আসতে আর বেশি দিন বাকি নেই। বর্ষাকালের জন্য অপেক্ষা করছেন সকলে। গ্রীষ্মকালে নানান ধরনের রোগের ঝুঁকি বাড়তে থাকে। ঠিক তেমনি বর্ষাকালেও কিন্তু জল বাহিত নানান রোগ হয়। আবার খাদ্যে বিষক্রিয়ারও ঝুঁকি বাড়তে থাকে। তাই বর্ষাকালে শরীর সুস্থ রাখার সকলেরই দরকার।
আবার এই সময় এমন অনেক সবজি রয়েছে সেগুলো যদি আপনি খান তাহলে কিন্তু কৃমি হওয়ার সম্ভাবনা থাকে ও পরিপাকতন্ত্রও ভালো থাকে না। দেখুন বর্ষাকালে কোন কোন সবজি খাওয়া একদমই ভালো নয়।

- বাঁধাকপি, পালংশাক
বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে, বাঁধাকপি, পালংশাক, লেটুস এগুলি খাওয়া এড়িয়ে চলুন। এইসব সবজিতে ব্যাকটেরিয়া, ছত্রাক জীবাণু ক্রমশ বাড়তে থাকবে। পাকস্থলীতে নানান সমস্যা হবে। হজমের সমস্যা হতে থাকবে। তাই আগেই সাবধান হোন আপনি।
- ফুলকপি, ব্রকলি
এসময় কিন্তু ফুলকপি, ব্রকলিও ছুঁয়েও দেখবেন না। এগুলি পুষ্টি সম্মত হলেও বর্ষাকালে এগুলি না খাওয়াই ভালো। কারণে এতে ব্যাকটেরিয়া জন্মায়। তবে যদি আপনি এই সবজিগুলো খান তাহলে এগুলি আগে উষ্ণ গরম জলে ভালোভাবে ধুয়ে ব্যাকটেরিয়া মেরে দিতে হবে। তারপরেই খেতে পারবেন। না হলে আপনার বমি হবে, পেটে কৃমি হওয়ার সম্ভাবনা বাড়বে।
- গাজর, মূলো, বিট
বর্ষাকালে গাজর, মূলো, বিট ইত্যাদি ছুঁয়ে না দেখাই ভালো। এমন অনেকেই রয়েছেন যারা এই সবজিগুলি স্যালাড হিসেবে কাঁচা খান। যা খাওয়া কিন্তু একদমই স্বাস্থ্যের জন্য ভালো নয়। যদি খেতে হয় ভালোভাবে ফুটিয়ে জল ফেলে তরকারি করে খেতে পারেন। এগুলি মাটিতে জন্মায়। তাই এগুলিতে ব্যাকটেরিয়া হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আর এই সবজিতে জলের পরিমাণ বেশি থাকে। এই সবজি রান্না করেও বেশি দিন কিন্তু ফ্রিজে রাখবেন না।
- শস্য জাতীয় খাবার
শস্য জাতীয় যেকোন খাবারে পুষ্টিগুণ প্রচুর পরিমাণে থাকে। বর্ষার মরসুমে এগুলিতে ব্যাকটেরিয়া জন্মবার সুযোগও কিন্তু খুব বেশি। বর্ষাকালে এগুলো কম খাওয়াই ভালো।
- মাশরুম
মাশরুম এমন একটি সবজি যা খেতে সকলেই ভীষণ পছন্দ করেন। মাশরুমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে মাশরুম কিন্তু বর্ষাকালে খাবেন না। এটি খাওয়ার আগে সতর্ক হোন। কারণ এই সবজিকে দেখতে অনেকটাই ব্যাঙের ছাতার মতন। যা দেখে কখনোই কিন্তু ভুল করেন।
- বেগুন
বেগুন খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে এমন অনেকেই রয়েছেন যাদের বর্ষাকালে বেগুন খেলে উচ্চ আদ্রতার কারণে অ্যালার্জি হয় শরীরে। আর এই সবজিতে অনেক সময় বর্ষাকালে কিন্তু ছত্রাক জন্মায়। তাই বেগুন খেলে অল্প পরিমাণে খাবেন। বেশি পরিমাণে খাওয়া এড়িয়ে চলুন। সেই সঙ্গে প্রতিদিন কখনোই এই সবজি খাবেন না।












Click it and Unblock the Notifications