খালি পেটে এই ফলগুলি খেলেই সারাদিন পেট থাকবে ফেঁপে, হবে গ্যাসের সমস্যাও
এমন অনেকেই রয়েছেন যারা ফল খেতে প্রচন্ড ভালোবাসেন। ফল খেলে শরীর কিন্তু ফিট থাকে। ফল খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। যদি আপনি মরশুমের ফল নিত্যদিন খেতে পারেন, তাহলে কিন্তু বড় রোগের ঝুঁকি অনেকটাই কমবে।
আবার অনেকে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু টেবিলে রাখা ফল খেয়ে নেন। তবে একদমই খালি পেটে ফল খাবেন না। এগুলি খেলে শরীর খারাপ হতে পারে। বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে। ভুলেও খালি পেটে এই ফলগুলি খাবেন না, কিন্তু কেন, জানুন।

- পেয়ারা
খালি পেটে পেয়ারা খাওয়া একদমই উচিত নয়। পেয়ারা হচ্ছে ফাইবার সমৃদ্ধ একটি ফল। খালি পেটে এই ফল খেলে বদহজম হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু খাবার খেয়ে তবেই পেয়ারা খাবেন। অনেক সময় অনেকের পেটে প্রচণ্ড ব্যথা হয়।
- আপেল
আপেল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে খালি পেটে আপেল একদম খাবেন না। কারণ এতে ফাইবার থাকে। এটি খেলে আপনার অ্যাসিড হয়ে যেতে পারে। বমি হতে পারে। পেট ব্যথা হতে পারে। তাই খালি পেটে আপেল খাওয়া এড়িয়ে চলুন।
- পাকা পেঁপে
পাকা পেঁপে খেতে কেনা ভালোবাসেন বলুন! তবে আপনি যদি পাকা পেঁপে খেতে ভীষণ ভালোবাসেন, তাহলে কিছু খেয়ে তারপরে খাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে পাকা পেঁপে খাবেন না। এতে আপনার গ্যাস হতে পারে। পেট ফেঁপে থাকতে পারে। সকালে এই ফল খেলে সারাদিন কোনও খাবার খেতে পারবেন না আপনি।
- আনারস
আনারসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাছাড়াও থাকে ব্রোমেলাইন। থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। খালি পেটে আনারস খেলে আপনার বমি, ডায়রিয়া হতে পারে। শুধু তাই নয়, সারাদিন আপনি কিছু খাবার খেতে পারবেন না। পেট ফেঁপে থাকবে।
- কমলালেবু
কমলালেবু খালি পেটে খাওয়া এড়িয়ে চলুন। এটি খেলে আপনার অ্যাসিড হবে। কোনও খাবার খেয়ে তারপরেই কিন্তু কমলালেবু খাবেন। যেহেতু এটি টক ফল, তাহলে খালি পেটে এই ফল খেলে অনেকেরই বমি হয়ে যায়।












Click it and Unblock the Notifications